সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর বাস্তবায়নের আল্টিমেটাম

ঢাবি প্রতিনিধি
০৮ জুন ২০২১, ১৬:১২আপডেট : ০৮ জুন ২০২১, ১৬:১২

সরকারি চাকরিতে যোগদানের বয়সসীমা ৩৫ বছর বাস্তবায়ন করতে ২০ জুন পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার (৮ জুন) দুপুর একটায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় দাবি আদায় না হলে ২৫ জুন বিকাল তিনটা থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০০৯-২০১০ সেশনের শিক্ষার্থী জুবায়ের আহমেদ ও ময়মনসিংহ আনন্দমোহন কলেজের শিক্ষার্থী সুলতানা আক্তার।

লিখিত বক্তব্য তারা বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর। এই গণ্ডি, দেয়াল, সীমানা প্রাচীর- অবরুদ্ধ করে রেখেছে বাংলার লক্ষ্য-কোটি ছাত্র সমাজকে। তারা আজ নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ থেকে বঞ্চিত, ছাত্রসমাজ আজ দিশেহারা, কর্মহীনতায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। আমরা আমাদের এই ন্যায্য দাবি, ন্যায অধিকারটি বাস্তবায়নের জন্য সরকারকে ২০ জুন পর্যন্ত আল্টিমেটাম দিলাম, এর মধ্যে যদি ৩৫ বছরের দাবি বাস্তবায়ন না হয়- ২৫ জুন বিকাল ৩টা থেকে আমরা শাহবাগ চত্বরে লাগাতার অবস্থান কর্মসূচি গ্রহণ করব, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।'

চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো এখন ‘সময়ের দাবি’ উল্লেখ করে তারা বলেন, ‘এটা আন্দোলনের বিষয় নয়, অনুধাবনের বিষয়, উপলব্ধির বিষয়। এই উপলব্ধির বিষয়টি নিয়ে আমরা দীর্ঘদিন আন্দোলন করে আসছি।’

দেশের সকল রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহারে এই দাবির কথা উল্লেখ করে দাবি করে সংবাদ সম্মেলনে বলা হয়, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও এই অঙ্গীকার করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বর্তমান সরকার ৩ বছর অতিক্রম করার পরও ছাত্রদের দেওয়া কথা, অঙ্গীকার এখন পর্যন্ত বাস্তবায়ন করেনি।

এময় তারা আরো উপস্থিত ছিলেন আন্দোলনের মুখপাত্র ইমতিয়াজ হোসেন ও ঢাকা কলেজের শিক্ষার্থী নাসিম উদ্দিন।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম