রাবি শিক্ষার্থীদের বাসে পাথর ছুড়েছে দুর্বৃত্তরা

রাবি প্রতিনিধি 
১৫ জুলাই ২০২১, ২১:৪৪আপডেট : ১৫ জুলাই ২০২১, ২১:৪৪

শিক্ষার্থীদের নিয়ে রংপুরগামী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একটি বাসে পাথর ছুড়েছে দুর্বৃত্তরা।  এতে গাড়ির পেছনের অংশের গ্লাস ভেঙে যায়।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপর ১টার দিকে বগুড়া-গোবিন্দগঞ্জ সড়কের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাসে থাকা মল্লিকা নামের এক শিক্ষার্থী।

তিনি বলেন, বগুড়া-গোবিন্দগঞ্জ সড়কে দীর্ঘ সময় আমাদের বহনকারী গাড়িটি যানজটে আটকে ছিল। রংপুর থেকে বগুড়ার দিকে আসা এক মোটরসাইকেল আরোহীর সঙ্গে আমাদের গাড়ির চালকের কথা কাটাকাটি হয়। পরবর্তী সময়ে পেছন থেকে পাথর ছুড়ে বগুড়ার দিকে চলে যায় দুর্বৃত্তরা। এতে গাড়ির পেছনের অংশের গ্লাস ভেঙে যায়। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতরের প্রশাসক মকছিদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, রংপুর ও বগুড়া রুটে আমাদের ১১টি গাড়ি গেছে। এর মধ্যে একটি গাড়িতে পাথর ছুড়েছে দুর্বৃত্তরা। তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে আমরা ইতোমধ্যে গোবিন্দগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি। 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী বলেন, একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। এ ঘটনায় তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। গাড়ির একটা গ্লাস ভেঙে গেছে। কোনও শিক্ষার্থী আঘাতপ্রাপ্ত হয়নি। আমাদের গাড়িগুলো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গেছে। শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে তারা ফিরে আসার পথে। ইতোমধ্যে নওগাঁর গাড়ি ক্যাম্পাসে ফিরেছে।

প্রসঙ্গত, পরীক্ষা দিতে এসে আটকেপড়া রাবি শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে তিনটি রুটে বাস সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সকালে রংপুর রুটে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়ের ১১টি বাস। ইতোমধ্যে শিক্ষার্থীদের গন্তব্যে পৌঁছে দিয়ে ফিরছে বাসগুলো। শুক্রবার ঢাকার উদ্দেশে ক্যাম্পাস ছাড়বে বাস।

/এএম/
সম্পর্কিত
রাবি সফর করলো ডব্লিওএএ’র প্রতিনিধি দল
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ফরিদুল ইসলাম
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী