ক্যান্সারে আক্রান্ত হাবিপ্রবি শিক্ষার্থী ফিরোজ বাঁচতে চায় 

হাবিপ্রবি প্রতিনিধি
৩০ জুলাই ২০২১, ১৭:১৫আপডেট : ৩০ জুলাই ২০২১, ১৭:১৫

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৫তম ব্যাচের গণিত বিভাগের শিক্ষার্থী ফিরোজ মেহবুব হেপাটোবিলিয়ারি ক্যান্সারে আক্রান্ত। মেধাবী শিক্ষার্থী ফিরোজ মেহবুবের রোগাক্রান্ত হওয়ায় তার পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। তার জন্য দোয়া ও সহযোগিতা চেয়েছেন তার স্বজন ও সহপাঠীরা। 

ফিরোজ মেহবুব বর্তমানে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, ফিরোজের ক্যান্সার লিভার থেকে পিত্তথলিতে ছড়িয়ে পড়েছে। এ ছাড়াও ফিরোজকে বাঁচাতে তাকে দ্রুত ভারতে নেওয়ারও পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। 

তার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে তার ভাই আবু জাহিদ আল মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ফিরোজের অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। ঠিকমত খেতে পারছে না। আর খেলেও হজম করতে পারছে না। এ ছাড়াও পেট ফুলে যাচ্ছে এবং ঘনঘন বমি হচ্ছে ফিরোজের।

তিনি আরও জানান, ফিরোজের যথাযথ চিকিৎসার জন্য তাকে ভারত নিয়ে যেতে হবে। চিকিৎসকরা জানিয়েছেন এতে প্রাথমিকভাবে ২০ থেকে ২৫ লাখ টাকার প্রয়োজন।

এদিকে ফিরোজকে বাঁচাতে সকলের আর্থিক সহযোগিতা চেয়েছেন ফিরোজের বন্ধু ও সহপাঠীরা। কেননা এত টাকা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। 

সহপাঠীরা জানায়, ফিরোজ মেহবুব ক্যাম্পাসে খুবই প্রাণচঞ্চল ও হাসিখুশি ছিল। সবার সঙ্গে ভালো ব্যবহার করতো। কিন্তু হেপাটোবিলিয়ারি ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তারা সবাই হতবাক। এমতাবস্থায় বন্ধুর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং তার পরিবারের কথা বিবেচনা করে চিকিৎসা সহায়তার জন্য সবার কাছে অনুরোধ জানিয়েছেন।

ফিরোজকে সহায়তা করতে চাইলে বিকাশ/রকেট অথবা নগদের মাধ্যমে টাকা পাঠানো যাবে।

বিকাশ/নগদ/ রকেট: ০১৭৫২-০১১৫৯৩ (ফিরোজ) 

বিকাশ /নগদ/ রকেট: ০১৭২২-৩১১২১৩ (জাহিদ)

এ ছাড়াও আবু জাহিদ আল মামুন (ফিরোজের ভাই), সোনালী ব্যাংক, মহাখালী শাখা, ঢাকা, এ/সি: ০১২০৬৩৪০৭২৬৯৫ ব্যাংকের হিসাব নম্বরেও টাকা পাঠানো যাবে।

 

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান