মুক্তিকামী মানুষের পাশে ছিলেন বঙ্গবন্ধু: স্পিকার

হাবিপ্রবি সংবাদদাতা
১৯ আগস্ট ২০২১, ০১:২৩আপডেট : ১৯ আগস্ট ২০২১, ০১:২৩

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শোষিত, নির্যাতিত ও মুক্তিকামী মানুষের পাশে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর রাজনৈতিক সচেতনতার সঙ্গে জড়িয়ে ছিল দরিদ্র, নির্যাতিত ও বঞ্চিত মানুষের মুক্তির আকাঙ্ক্ষা।

বুধবার (১৮ আগস্ট) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ‘জ্যোতির্ময় স্মৃতিতে বঙ্গবন্ধু ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জাতির পিতার ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় মুখ্য আলোচক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধু নিজের জন্য কিছু করেননি। যা করেছেন সব দেশের মানুষের জন্য। বঙ্গবন্ধুর চেতনাকে ধারণ করতে পারলেই দেশ এগিয়ে যাবে।

আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলো অধ্যাপক ড. মো. আফজাল হোসেন ও হাবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা। 

/এএম/
সম্পর্কিত
হাবিপ্রবিতে সংঘর্ষ ও ভাঙচুর: ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার 
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয়ের চার কর্মকর্তা ও এক শিক্ষার্থীকে পুলিশে দিলেন বৈষম্যবিরোধীরা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান