বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ডিআইইউতে কুইজ, জিতলো টিম অ্যামলোডিপিন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২১, ০২:১৭আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০২:২২

বিশ্ব ফার্মাসিস্ট দিবসে 'ফার্মেসি: অলওয়েজ ট্রাস্টেড ফর ইওর হেলথ’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে অনলাইনে বিশেষ কুইজ আয়োজন করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। এ কুইজে জয় লাভ করে টিম ‘অ্যামলোডিপিন’।

শনিবার (২৫ ডিসেম্বর) অনলাইনের জুম প্ল্যাটফর্মে এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপিকা জনাবা শর্মিষ্ঠা দাশ এর সঞ্চালনায় ৮টি টিম নিয়ে কুইজ প্রতিযোগিতাটি পরিচালনা করেন উক্ত বিভাগের প্রভাষক জনাব নিলয় ভৌমিক। অংশগ্রহণকারী টিম আটট ‘র নাম করণ করা হয় বিশেষ আটটি ওষুধের নামানুসারে, নামগুলো হলো: অ্যামলোডিপিন, অ্যাটোরভাস্টাটিন, গ্লিকা-জিড, নাইট্রোগ্লিসারিন, প্রিগাব্যালিন, সেফা লোস্পোরিন, ফেবুক্সোস্যাস্ট ও অ্যাসপিরিন।

বিশেষ এ কুইজ প্রতিযোগিতাটিতে ৮টি টিমের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ফাইনালে ওঠে অ্যামলোডিপিন ও নাইট্রোগ্লিসারিন।

অবশেষে ‘টিম অ্যামলোডিপিন’ সর্বোচ্চ সংখ্যক নম্বর নিয়ে দাপুটে বিজয় লাভ করে। বিজয়ী টিমের সদস্যরা হলেন, ফয়সাল আহমেদ মুরাদ (২১ তম ব্যাচ), মেহেদি হাসান (২২ তম ব্যাচ), ইলমা জান্নাত (২৩তম ব্যাচ), তানজিলা আক্তার লিজা (২৪তম ব্যাচ), তিশা (২৫তম ব্যাচ), জান্নাত আরা (২৬তম ব্যাচ) ও হামিম আশরাফী (২৭তম ব্যাচ)।

বিজয়ী টিমের টিম লিডার ফয়সাল আহমেদ মুরাদ বলেন, ‘আমরা আমাদের বিশ্ববদ্যালয় ক্যাম্পাসে প্রতি বছর একবার করে এ ধরনের কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পারি। এমন বিশেষ কুইজ প্রতিযোগিতায় জয় লাভ করে টিমের সবাই খুবই আনন্দিত!’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান