ঢাবিতে পদার্থ বিজ্ঞানে এমএস কোর্সে ভর্তির আবেদন আহ্বান

ঢাবি প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগের এমএস কোর্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগামী ১৯ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিভাগীয় অফিসে যোগাযোগ করে অফিস কর্তৃক নির্ধারিত ফরমে লিখিত আবেদন করতে বলা হয়েছে। 

পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. তানভীর হানিফ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে ভর্তির যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে- ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের যে কোনও পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান, গণিত, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফলিত পদার্থ বিজ্ঞান ইলেকট্রনিক ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ হতে চার বছর মেয়াদি সম্মান ডিগ্রি সম্পন্ন করা শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

এছাড়া প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান ও গণিতে মেজরসহ ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরাও দরখাস্ত করতে পারবেন। তবে লিখিত বা মৌখিক পরীক্ষার ভিত্তিতে ভর্তি করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

আবেদন করতে যা যা লাগবে:
ক) এসএসসি ও এইচএসসি এবং অনার্স ১ম বর্ষ থেকে ৪র্থ বর্ষ পর্যন্ত সকল মার্কশিটের সত্যায়িত ফটোকপি। 
খ) সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
গ) আগামী ১৯ অক্টোবরের মধ্যে আবেদন বিভাগীয় অফিসে জমা দিতে হবে। 
ঘ) ভর্তি পরীক্ষার আবেদন ফরম বাবদ ১ হাজার টাকা জমা দিতে হবে।

ভর্তি পরীক্ষা সিলেবাস:
Atomic & Molecular Physics, Classical Mechanics & Special Theory of Relativity. Quantum Mechanics, Thermodynamics & Statistical Mechanics, Classical Electrodynamics.

উল্লেখ্য যে, ভর্তি প্রক্রিয়াটি একাডেমিক কমিটির সিদ্ধান্ত মোতাবেক সম্পন্ন হবে।

/ইউএস/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
জবিতে শূন্য আসনে উন্মুক্ত ভর্তি ২২ এপ্রিল
জবিতে ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম