দেড় বছর পর হলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বরিশাল প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২১, ১৬:০৩আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১৬:০৯

করোনা প্রাদুর্ভাবের কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সব আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। সোমবার (৪ অক্টোবর) সকাল থেকে হলে আসতে শুরু করেছেন শিক্ষার্থীরা। দুপুরে হল পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ববি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। 

বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলে অন্তত দেড় হাজার শিক্ষার্থী রয়েছেন। গত বছরের ১৭ মার্চ করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হলে তারা হল ত্যাগ করেন। দেড় বছর পর হলে ফিরে কক্ষ পরিষ্কারে ব্যস্ত সময় পার করছেন তারা। বসবাসের উপযোগী করে তুলছেন নিজেদের জায়গা। 

আগামী ২১ অক্টোবর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু। তাই এখনও অনেকেই হলে ফেরেনি। তবে ১৮ অক্টোবরের মধ্যে হলে বসবাসরত শিক্ষার্থীরা তাদের কক্ষে উঠে যাবেন।

হলে ফেরা শিক্ষার্থীরা বলেন, হলে আসার মুহূর্তকে তাদের কাছে ঈদের আনন্দের মতো লাগছে। দেড় বছর পর আবার শিক্ষার পরিবেশে ফিরে যাওয়া, সহপাঠী থেকে শুরু করে শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ—সবমিলিয়ে অন্যরকম ভালো লাগা। তবে যা ক্ষতি হয়েছে তা শিক্ষকরা পুষিয়ে দেবেন বলে আশা শিক্ষার্থীদের।

উপাচার্য বিশ্ববিদ্যালয়ের তিনটি হল পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন তিনি। শিক্ষার্থীরাও উপাচার্যের সঙ্গে কথা বলে তাদের সমস্যাগুলো তুলে ধরেন। ক্লাস শুরুর পর সব সমস্যা সমাধানের আশ্বাস দেন ড. ছাদেকুল আরেফিন।

এ সময় তিনি বলেন, আগামী ২১ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে। শিক্ষার্থীদের অবশ্যই স্বাস্থ্যবিধি ও করোনা সংক্রান্ত সব শর্ত মেনে চলতে হবে। 

/এসএইচ/
সম্পর্কিত
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান