‘প্রত্যেকের নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার রয়েছে’

ঢাবি প্রতিনিধি 
১৫ অক্টোবর ২০২১, ১৯:৪০আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৯:৪০

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেছেন, উৎসব কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের নয়। প্রত্যেক মানুষের স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের অধিকার রয়েছে। যারা নির্দিষ্ট ধর্মভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায়, তাদের না বলার সময় এসেছে।

শুক্রবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় দেশের বিভিন্ন স্থানে শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপে হামলা ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সকল সামাজিক-সাংস্কৃতিক সংগঠন আয়োজিত প্রতিবাদ সমাবেশ সংহতি জানিয়ে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘শারদীয় দুর্গা উৎসবে যারা আক্রমণ করেছে, মানুষের ধর্মীয় অনুভূতিতে যারা আঘাত করেছে; সেই সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ও সহিংসতার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের এই প্রতিবাদ সমাবেশ। 

এদেশের সব ধর্মীয় অনুষ্ঠান সকল মানুষের উৎসব উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে দুর্গা উৎসব, ঈদ, বড়দিন, সরস্বতী পূজা, পহেলা বৈশাখ, বিজু কিংবা সাংরাইয়ের উৎসব— এদেশের মানুষের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের পটভূমিতে লালিত। যারা এই দেশে সহিংসতা তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সময় আমাদের এসেছে। বাঁশের লাঠি তৈরি করে এদের প্রতিরোধ করার সময় এসেছে। যেখানেই মন্দির আক্রান্ত হবে সেখানেই বাঁশের লাঠি দিয়ে এদের প্রতিরোধ করতে হবে।

নাট্য সংসদের সাধারণ সম্পাদক দিগার মোহাম্মদ কৌশিকের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন নাট্য সংসদের সভাপতি মনিরুজ্জামান মুন্না, নাট্য সংসদের সাবেক সভাপতি সামিউল হক সানি, ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি রাকিব সিরাজী, শহীদুল্লাহ হল সংসদের সাবেক ভিপি হোসেইন মোহাম্মদ তুরান, জগন্নাথ হলের সাবেক জিএস কাজল দাস প্রমুখ। 

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম