বেরোবির আবাসিক খুলছে মঙ্গলবার, ক্লাস শুরু ১১ নভেম্বর

রংপুর প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২১, ০৯:০৭আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ০৯:০৭

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর স্বাভাবিক পাঠদান কার্যক্রমে ফিরছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। এ লক্ষ্যে মঙ্গলবার (২ নভেম্বর) থেকে বেরোবির আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। আর ১১ নভেম্বর থেকে শুরু হবে স্বাভাবিক পাঠদান কার্যক্রম। শনিবার (৩০ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডেকেটের ৮২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার থেকে আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। ১১ নভেম্বর শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। যদি কোনও শিক্ষক চান, তবে তিনি অনলাইনেও ক্লাস নিতে পারবেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আবাসিক হল খুলে দেওয়া হলেও শিক্ষার্থীদের কিছু শর্ত পূরণ করতে হবে। সেক্ষেত্রে বৈধ শিক্ষার্থীদের করোনা প্রতিরোধী অন্তত এক ডোজ টিকা নিয়ে স্বাস্থ্যবিধি মেনে হলে উঠতে হবে। শিক্ষার্থীদের টিকা গ্রহণের সনদ কর্তৃপক্ষকে দেখাতে হবে বলেও জানান তিনি। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা, রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামালসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম