যত পড়বেন তত ভালো আইনজীবী হবেন: অ্যাটর্নি জেনারেল

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ নভেম্বর ২০২১, ১০:০৯আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১০:১২

সদ্য বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ আইনজীবীদের ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে নিজেকে দক্ষ করে গড়ে তোলার পরামর্শ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিনি বলেন, বার কাউন্সিলের পরীক্ষায় পাশ করেছেন বলে পড়াশোনা শেষ হয়ে গেছে, এমনটা ভাবার কোনও কারণ নেই। আইনজীবীদের সারাজীবন পড়তে হয়। যত পড়বেন তত ভালো আইনজীবী হবেন।

শনিবার (৬ নভেম্বর) আশুলিয়ার ড্যাফেডিল স্মার্ট সিটিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।   অনুষ্ঠানে বার কাউন্সিলের পরীক্ষায় পাস করা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৬০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। 

প্রধান অতিথির বক্তব্যে দেশের প্রধান আইন কর্মকর্তা নতুন আইনজীবীদের উৎসাহ দিয়ে বলেন, আপনারা এবার যারা বার কাউন্সিলের পরীক্ষায় পাস করেছেন, তারা প্রত্যেকেই ভালো আইনজীবী হবেন, এতে সন্দেহ নেই। কারণ এবারের পরীক্ষা অন্যান্য যেকোনও সময়ের চেয়ে কঠিন হয়েছে। আপনারা এ কঠির পরীক্ষায় পাস করেছেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোর্শেদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ এবং কাস্টমস কমিশনার বেলাল চৌধূরী। এছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার, রেজিস্ট্রার অধ্যাপক ড. প্রকৌশলী এ কে এম ফললুল হক, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এ এম এম হামিদুর রহমান, অ্যাকাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক ড. মোস্তাফা কামাল, সহযোগী ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, আইন বিভাগের প্রধান ড. কুদরাত-ই খুদা বাবুসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি