বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের জন্য মনোনীত ইবির ১৬ শিক্ষার্থী 

ইবি প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২২, ০৯:১৫আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ০৯:১৫

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থবছরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৬ শিক্ষার্থী। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবাসাইট থেকে এ তথ্য জানা গেছে। ফেলোশিপের জন্য মনোনীতদের মধ্যে ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে চার জন এবং জীব ও চিকিৎসা বিজ্ঞানে ১১ জন ও নবায়ন গ্রুপে একজন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।

জীব বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানে ফেলোশিপ পেয়েছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সাব্বির আহমেদ, মো. আল-আমিন মিলন, মেহরাব হোসেন ফাহিম, জহুরুল হক, মো. মাসুদুর রহমান, মো. নাজমুল হুদা এবং হুমায়রা আফিয়া। 
ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের তানিয়া আক্তার, তামান্না খাতুন, রিক্তা খাতুন এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তানিয়া আফরোজ তমা ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন। 

ভৌতবিজ্ঞান গ্রুপের আওতায় ফেলোশিপ পেয়েছেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের তহমিনা খন্দকর মিতু ও মুবাসসিরা মুক্তা, বায়োটেকনোলজি বিভাগের মো. শাহিদুল ইসলাম, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের রামপ্রসাদ দেবনাথ। নবায়ন গ্রুপের আওতায় ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. নাসির উদ্দীন খান।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষিবিজ্ঞান এই তিন ক্যাটাগরিতে এবার ফেলোশিপ পাচ্ছেন মোট দুই হাজার ৪৪৬ শিক্ষার্থী।  

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম