শাবিপ্রবি ভিসির অব্যাহতির দাবিতে ছাত্রদলের প্রতীকী অনশন

ঢাবি প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২২, ১২:৩৭আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১২:৩৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ, ভিসির অব্যাহতি এবং সাধারণ শিক্ষার্থীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতীকী অনশন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতীকী অনশন বসেন নেতাকর্মীরা, যা দুপুর ১টা পর্যন্ত অনশন চলবে বলে জানান তারা।

সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাসহ সব পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে শাবিপ্রবিতে অনশনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানাচ্ছি। শিক্ষার্থীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করছি।’

তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাদের নামে বিভিন্ন সময় বিভিন্ন মামলা করা হয়েছে।  এসব মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

/আরকে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম