ছাত্রাবাসে ঢুকে রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাত

রাবি প্রতিনিধি
১০ মার্চ ২০২২, ১৩:১৬আপডেট : ১০ মার্চ ২০২২, ১৩:২১

ছাত্রাবাসে ঢুকে সাফফাত নায়েম নাফি নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বুধবার (৯ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকার এনআর ছাত্রাবাসে এই ঘটনা ঘটে। 

নাফি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। তার বাড়ি টাঙ্গাইলে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে সকাল সাড়ে ১০টায় তাকে বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাম্বুলেন্সে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

নাফির সহপাঠীরা জানান, পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র শরীফ এনআর ছাত্রাবাসে থাকতেন। তার কক্ষে থাকতেন উচ্চ মাধ্যমিকের এক শিক্ষার্থী। নামাজ পড়া নিয়ে দুই জনের বাগবিতণ্ডা হয়। আরও কয়েকজন প্রায় সময় শরীফের কক্ষের সামনে হট্টগোল করতো। এ বিষয়ে মেসমালিকের কাছে অভিযোগ করেন শরিফ। এছাড়া তার কয়েকজন সহপাঠী ও বিভাগের বড় ভাইকে জানান। তারা ১০-১৫ জন বুধবার রাতে বিষয়টি নিয়ে কথা বলতে ওই ছাত্রাবাসে যান। মেসমালিকের সঙ্গে আলোচনায় বসেন তারা। আলোচনাকালে কয়েকজন সেখানে ঢুকে পড়েন। তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। শরীফ দৌড়ে চলে যান। তবে নাফিকে রাস্তার মধ্যে ধরে ফেলে তারা। সেখানে তার পায়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে।

নাফিকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেন সহপাঠীরা। রাতে সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্ত্রপচার করা হয়। উন্নত চিকিৎসার জন্য আজ বেলা ১১টার দিকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনও মামলা হয়নি। ছুরিকাঘাতের প্রতিবাদে সকালে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘আমি রাতেই সেখানে গিয়েছিলাম। আহত ছাত্রকে রাজশাহী মেডিক্যালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে পুলিশ ঘটনার তদন্ত করছে।

/এসএইচ/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম