রাবিতে লিচু গাছ থেকে পড়ে শিশু আহত

রাবি প্রতিনিধি
১০ মে ২০২২, ১৩:৫৬আপডেট : ১০ মে ২০২২, ১৪:৩৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে লিচু গাছ থেকে পড়ে বহিরাগত এক শিশু (১২) গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (১০ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন সংলগ্ন লিচু বাগানে এ ঘটনা ঘটে।

ওই শিশু রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। সে ট্রেনে বেলুন বিক্রি করে বলে জানা গেছে।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবার লিচু গাছ লিজ দেয়নি। ফলে সবার জন্য উন্মুক্ত রয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে ওই শিশু বন্ধুকে (১০) নিয়ে লিচু পাড়তে আসে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের পশ্চিম পাশের গাছ থেকে লিচু পাড়তে গিয়ে ডাল ভেঙে পড়ে যায়। তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র নেওয়া হয়। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘‌যতটুকু জেনেছি ছেলেটি ট্রেনে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। বর্তমানে সে রামেকে চিকিৎসাধীন রয়েছে।’

/এসএইচ/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি