কারাগার থেকেই ঢাবির ভর্তি পরীক্ষা দিলেন একজন

ঢাবি প্রতিনিধি
১১ জুন ২০২২, ১৫:১০আপডেট : ১১ জুন ২০২২, ১৫:১০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ সেশনের ‘ঘ-ইউনিটের’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার (১১ জুন)। এতে কারাগার থেকেই অংশ নিয়েছেন এক ভর্তিচ্ছু শিক্ষার্থী। পরীক্ষা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী।

তিনি বলেন, ‘গতকাল রাতে অফিস বন্ধ করার সময় কারা কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীর আবেদন নিয়ে আসে। আমরা তার পরীক্ষা গ্রহণের জন্য সার্বিক ব্যবস্থা করেছি। নিয়ম অনুসরণ করেই তার পরীক্ষা নেওয়া হয়েছে।'

নিরাপত্তার স্বার্থে ওই শিক্ষার্থী পরিচয় কিংবা কারাগারের নাম প্রকাশ করেননি প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী।

এদিকে একই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন বেলায়েত হোসেন নামে ৫৫ বছর বয়সী এক সাংবাদিক। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কীভাবে দেখছে জানতে চাইলে তিনি, ‘এটি অন্য কোনোভাবে দেখার সুযোগ নেই। আইন অনুমোদন করেছে, তিনি ভর্তি পরীক্ষা দিয়েছে।'

/ইউএস/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
জবিতে শূন্য আসনে উন্মুক্ত ভর্তি ২২ এপ্রিল
জবিতে ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম