কর্মস্থলে নিরাপত্তার দাবিতে শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন

কবি নজরুল কলেজ প্রতিনিধি
১২ জুন ২০২২, ১৬:২২আপডেট : ১২ জুন ২০২২, ১৬:২২

ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে শিক্ষকদের ওপর সন্ত্রাসী হামলা ও কটূক্তির প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন কবি নজরুল সরকারি কলেজের শিক্ষকেরা।

রবিবার (১২ জুন) সকাল ১১টায় পুরান ঢাকার কলেজ ক্যাম্পাসের মূল ফটকে এক ঘণ্টা প্রতীকী কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন— কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম, উপাধ্যক্ষ অধ্যাপক ড. খালেদা নাসরীন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ.বি.এস.এ সাদী মোহাম্মদ, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাফর আহমেদসহ সকল বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকরা।

কর্মক্ষেত্রে শিক্ষকদের নিরাপত্তা অত্যন্ত জরুরি উল্লেখ করে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কবি নজরুল সরকারি কলেজ ইউনিট সম্পাদক মো. জাফর আহমেদ বলেন, যারা মানুষ গড়ার কারিগর, জাতির মেরুদণ্ড, তাদের ওপর এমন সন্ত্রাসী হামলা সত্যি লজ্জাজনক। এই হামলার সাথে জড়িত সকলকে অনতিবিলম্বে গ্রেফতার ও শাস্তির আওতায় আনা হোক।

কবি নজরুল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম বলেন, গফরগাঁওয়ে শিক্ষককে হেনস্তার ঘটনায় আজকে সারাদেশে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। শিক্ষকদের ওপর এমন ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা সত্যিই দুঃখজনক। এ হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও কর্মস্থলে নিরাপত্তার জোর দাবি জানিয়েছেন তিনি।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম