‘সামাজিক নিরাপত্তা কর্মসূচি এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বৈশ্বিক উদাহরণ’

শাবি প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৩, ১৯:৩১আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১৯:৩১

বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা নেটওয়ার্ক কর্মসূচি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বৈশ্বিক উদাহরণে পরিণত হয়েছে বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সাদেকুল আরেফিন। 

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক গবেষণা সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাদেকুল আরেফিন।

ড. সাদেকুল আরেফিন বলেন, ‘বর্তমান বাংলাদেশ সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ভিন্ন ভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। এর মধ্যে সামাজিক নিরাপত্তা নেটওয়ার্ক কর্মসূচি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বৈশ্বিক উদাহরণে পরিণত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বয়স্কভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ প্রণোদনা, বাসস্থানের ব্যবস্থাসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। যা  উন্নয়নশীল দেশ প্রেক্ষাপটে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হয়ে দাঁড়িয়েছে।’ 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্ম জহিরুল হক। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটি ভয়ঙ্কারার সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আদিল ফাহরুদ্দিন।

এতে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. আ ক ম মাহবুবুজ্জামান ও সেক্রেটারি অধ্যাপক মো. মিজানুর রহমান। এছাড়া অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

এর আগে ৫ জানুয়ারি একই স্থানে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্র সচিব ও ভারতের ইউনিভার্সিটি অব দিল্লির আইসিসিআর বঙ্গবন্ধু চেয়ার মো. শহিদুল হক।

এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইরান, নেপাল, ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়াসহ মোট ১৪টি দেশের ২৫০ গবেষক সরাসরি ও অনলাইনে অংশ নেন। তারা ১৬৬টি গবেষণাপত্র উপস্থাপন করেন। কনফারেন্সে চারটি কি-নোট অধিবেশনসহ মোট ২৮টি প্যারালাল অধিবেশন অনুষ্ঠিত হয়।

/এএম/
সম্পর্কিত
নিখোঁজের ৫ ঘণ্টা পর শাবিপ্রবি শিক্ষার্থীর লাশ উদ্ধার
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মোবাইল নম্বর অনলাইনে ছড়িয়ে দেওয়ায় একজন আটক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে আইনি ব্যবস্থা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান