ইডেনের সামনে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

কবি নজরুল কলেজ প্রতিবেদক
০৪ জুন ২০২৩, ১৩:২৭আপডেট : ০৪ জুন ২০২৩, ১৩:৫৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা সাত দফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে বিক্ষোভ করছেন। রবিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টায় নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনে থেকে বিক্ষোভ শুরু করেন তারা। পরে নীলক্ষেত মোড় হয়ে ঢাকা কলেজের সামনে দিয়ে পুনরায় নীলক্ষেত মোড় হয়ে ইডেন কলেজের সামনে আসেন। 

ইডেন কলেজের সামনে অবস্থান করছেন শিক্ষার্থীরা। ইডেন কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক ৭ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস না দেওয়া পর্যন্ত অবস্থান করবেন বলে জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বিল্ডিংয়ে সাত কলেজের শিক্ষার্থীদের হয়রানির কারণ ব্যাখ্যা করতে হবে এবং শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করতে হবে, যেসব শিক্ষার্থী পরবর্তী বর্ষের ক্লাস, ইনকোর্স ও টেস্ট পরীক্ষা পর্যন্ত অংশগ্রহণ করার পর জানতে পেরেছেন নন-প্রমোটেড তাদের মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষের পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে, দেরিতে ফলাফল প্রকাশের কারণ ও এই সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার ব্যাখ্যা দিতে হবে ও সর্বোচ্চ তিন মাসের (৯০ দিন) মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে,  সাত কলেজের শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিকভাবে কোথায় তাদের সমস্যা উপস্থাপন করবে তা ঠিক করে দিতে হবে, একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, শিক্ষক সংকট, ক্লাসরুম সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে ও সিজিপিএ শর্ত শিথিল করতে হবে।

সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

আন্দোলনরত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী তসলিম চৌধুরী বলেন, ‘আমাদের যৌক্তিক দাবিগুলো এর আগেও লিখিত আকারে জানিয়েছি। আন্দোলনও করেছি। কিন্তু কাজ হয়নি। কোনও কাজ না হওয়ায় বাধ্য হয়ে আজ আবারও রাস্তায় নেমেছি। সমন্বয়কের আশ্বাস না দেওয়া পর্যন্ত আমরা ইডেন কলেজের সামনে অবস্থান করবো।’

গত ২৫ মে শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে ঢাকা কলেজের সামনে মানববন্ধন করেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে সাত কলেজের সমন্বয়ক ও ইডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল দেখা করে।

/আরআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম