রাবির হলের কাজ করছে সেই ‘মজিদ সন্স’, ছাদ ধসে ১০ শ্রমিক আহত

রাবি প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৪, ১৩:৩১আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১৩:৩১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন শহীদ এএইচএম কামারুজ্জামান হলের একটি ছাদ ধসে পড়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ শ্রমিক আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক আসাবুল হক।

তিনি বলেন, ঘটনা শুনে তাৎক্ষণিকভাবে কামারুজ্জামান হলে আসি। এখন পর্যন্ত ১০ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। আরও কিছু শ্রমিক চাপা পড়ে থাকতে পারে। তাদের উদ্ধার কাজ চলমান রয়েছে। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতর সূত্রে জানা গেছে, রাবির প্রকল্পের আওতায় ১০ তলা বিশিষ্ট শহীদ এএইচএম কামারুজ্জামান আবাসিক হল এবং ২০ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণের কাজ পায় রূপপুরের বালিশ কাণ্ডে আলোচিত ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড’। কামারুজ্জামান হলে ৩০ ফিট উচ্চতার একটি অডিটোরিয়াম নির্মাণের কাজ চলছে। গতকাল অডিটোরিয়ামের ছাদের ঢালায় সম্পন্ন হয়। তবে মঙ্গলবার দুপুরে সাটারিং ধসে পড়ে। এতে বেশ কয়েকজন কর্মরত শ্রমিকরা চাপা পড়েন। এর মধ্যে ১০-১২ জনকে উদ্ধার করা হয়েছে।

জানতে চাইলে কামারুজ্জামান হলের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী আবু বক্কর বলেন, গতকাল হলের অডিটোরিয়ামের ছাদের ঢালাই চলছিল। সে ঢালাইয়ে কোনও অনিয়ম ছিল। তাই ধসে পড়েছে। আমরা থাকা পর্যন্ত সব কিছু ভালোই ছিল। ছাদের ঢালাই একটা চলমান প্রক্রিয়া।  

সার্বিক বিষয়ে প্রকল্প পরিচালক খন্দকার শাহরীয়ার বলেন, আমি রাজশাহীর বাইরে রয়েছি। তবে নির্মাণাধীন হলের একটা অডিটোরিয়ামের কাজ চলছিল, সেটার সাটারিং ধসে পড়ে প্রায় ১০ শ্রমিক আহত হয়েছে বলে শুনেছি।

/এফআর/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি