বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নে ভুল, অতিরিক্ত ৫ নম্বর পাবেন পরীক্ষার্থীরা

রাবি প্রতিনিধি
০৭ মার্চ ২০২৪, ২২:২৩আপডেট : ০৭ মার্চ ২০২৪, ২২:২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের দ্বিতীয় গ্রুপের প্রশ্নপত্রে চারটি প্রশ্ন ভুল ছিল। তাই ওই গ্রুপের সবাইকে চারটি প্রশ্নের পূর্ণাঙ্গ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষা কমিটি।

বৃহস্পতিবার (৭ মার্চ) অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ‘এ’ ইউনিটের প্রধান সমন্বয়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক একরাম উল্লাহ।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ’ ইউনিটের গ্রুপ-২ এর ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রের দুটি প্রশ্নের অপশন রিপ্লেস হয়ে গিয়েছিল। ফলে চারটি প্রশ্নকে আমলে নিয়েছি। ওই গ্রুপের সব শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের সঙ্গে ৫ নম্বর যোগ করা হবে।

তিনি আরও বলেন,  আমরা প্রত্যেক গ্রুপ থেকে সমসংখ্যক শিক্ষার্থী নিই। তাই অন্য গ্রুপের কোনও শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে না। ছাত্রদের কল্যাণে এই ইতিবাচক সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বুধবার (৬ মার্চ) অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষার দ্বিতীয় গ্রুপের তিন নম্বর সেটের প্রশ্নপত্রের ৩ ও ১৭ নম্বর প্রশ্নে চারটি অপশনের জায়গায় মাত্র দুটি অপশন এবং ১৪ ও ১৬ নম্বর প্রশ্নে পাঁচটি করে অপশন দেখা গেছে। এতে প্রশ্নোত্তরে জটিলতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম