আট বছর পর জাবিতে ডিন নির্বাচন

জাবি প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৪, ১০:৩২আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১০:৩২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দীর্ঘ আট বছর পর ডিন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত এক সভায় মে মাসের মাঝামাঝি (সম্ভাব্য ১৪ মে) ডিন নির্বাচনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ডিন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবু হাসান। 

আবু হাসান বলেন, ডিন নির্বাচনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে, তবে তারিখ এখনও চূড়ান্ত হয়নি। আমি উপাচার্যের কাছে শিডিউল জমা দিয়েছি, তার অনুমোদনের অপেক্ষায় আছে।

বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ এর অধ্যাদেশ অনুযায়ী, নির্বাচিত ডিনের মেয়াদ দুই বছর। তবে সর্বশেষ ২০১৬ সালের ১০ মে বিশ্ববিদ্যালয়ে ডিন নির্বাচন অনুষ্ঠিত হয়। ডিন নির্বাচনের জন্য উপাচার্যের কাছে দীর্ঘদিন যাবৎ দাবি জানিয়ে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন সংগঠন। দেরিতে হলেও ডিন নির্বাচন দেওয়ার তারিখ ঘোষণা করায় স্বস্তি প্রকাশ করেছেন তারা। 

এ বিষয়ে শিক্ষক ঐক্য পরিষদের সদস্য সচিব অধ্যাপক সোহেল আহমেদ বলেন, আমরা দীর্ঘদিন ধরে উপাচার্যের কাছে গণতান্ত্রিক পর্ষদগুলোর নির্বাচনের দাবি জানিয়ে আসছিলাম। অবশেষে আমাদের চাপের মুখে উপাচার্য ডিন নির্বাচন দিতে বাধ্য হয়েছে।আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানায়।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদ রয়েছে। এগুলো হচ্ছে, কলা ও মানবিকী, গাণিতিক ও পদার্থ বিষয়ক, সমাজবিজ্ঞান, জীববিজ্ঞান, বিজনেস স্টাডিজ ও আইন অনুষদ। 

অনুষদগুলোর মধ্যে নির্বাচিত ডিন হিসেবে কলা ও মানবিকী অনুষদে অধ্যাপক মোজাম্মেল হক দায়িত্ব পালন করছেন। তবে তার মেয়াদ ২০১৮ সালের মাঝামাঝি শেষ হয়েছে। বাকি পাঁচটি অনুষদে রয়েছে ভারপ্রাপ্ত ডিন।

/ইউএস/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
তিন দিনের আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন জাবি শিক্ষার্থীরা
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম