টিএসসিতে উচ্চশব্দের প্রতিবাদে ভিসি বাংলোর সামনে গান বাজাচ্ছেন ২ হলের ছাত্রীরা

ঢাবি প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২৪, ২২:৫৯আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ২৩:০৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় প্রায় প্রতিদিন কোনোও না কোনও অনুষ্ঠান থাকেই। সেখানে সন্ধ্যার পর প্রায়শই সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে উচ্চশব্দে গান বাজানো হয় অভিযোগ করে এর প্রতিবাদে উপাচার্য বাংলোর সামনে অবস্থান নিয়েছেন টিএসসির পার্শ্ববর্তী নারী শিক্ষার্থীদের দুটি হলের (শামসুন্নাহার ও রোকেয়া হল) বাসিন্দারা। তাদের দাবি, উচ্চশব্দের কারণে তাদের পড়াশোনায় ব্যঘাত ঘটে। বিভিন্ন সময় তাদের পরীক্ষা থাকে, কিন্তু তারা শব্দের কারণে পড়াশোনাতেও মনোযোগ দিতে ব্যর্থ হন।

শনিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার পর নারী শিক্ষার্থীরা উপাচার্য বাংলোর সামনে অবস্থান নিয়েছেন হল দুটির শিক্ষার্থীরা। প্রতিবাদ হিসেবে সাউন্ডবক্সে উচ্চশব্দে গান বাজাচ্ছেন তারাও। তারা জানিয়েছেন, উপাচার্য যতক্ষণ পর্যন্ত টিএসসির এই সমস্যা সমাধানের জন্য লিখিত আশ্বাস দেবেন, ততক্ষণ তারা সেখানে অবস্থান করবেন।

আশরেফা খাতুন নামে শামসুন্নাহার হলের এক নারী শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এই কর্মসূচির ঘোষণা করেন। তিনি বলেন, ‘টিএসসির দৈনন্দিন ডিজে পার্টি ও গানবাজনা এবং রাজু ভাস্কর্যের ডেইলি উচ্চশব্দে মাইক বাজানোর কারণে শামসুন্নাহার এবং রোকেয়া হলবাসীর জীবন পুরোপুরি বিপর্যস্ত। মাথা ব্যথায় ভুগতে হয় প্রতিদিন, পড়াশোনা করার মতো অবস্থা থাকে না।’

ভিসি বাংলোর সামনে ছাত্রীদের অবস্থান

তিনি আরও লেখেন, ‘সেজন্য শামসুন নাহার হলের পক্ষ থেকে আমরা মেয়েরা উদ্যোগ নিয়েছি, আজ রাত ৯টা-সাড়ে ৯টার মনে বড় সাউন্ড বক্স নিয়ে ভিসির বাসার সামনে গান বাজাবো। যতক্ষণ না তিনি আমাদের লিখিত অঙ্গীকার দেন যে, টিএসসি এবং রাজু ভাস্কর্যের সামনের আওয়াজ নিয়ন্ত্রণে থাকবে। নইলে সারারাত বক্স বাজবে। রোকেয়া হলকেও আমন্ত্রণ জানাই অংশগ্রহণ করার জন্য। ভাইয়ারা যারা উচ্চশব্দের ভুক্তভোগী, তারাও আমন্ত্রিত।’

/ইউএস/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান