জবিতে অনশন কর্মসূচিতে ছাত্র অধিকারের নেতার ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

জবি প্রতিবেদক
১৩ জানুয়ারি ২০২৫, ০৪:০৯ আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৪:০৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের তিন দফা দাবিতে অনশন কর্মসূচি চলাকালে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা তৌসিব মাহাবুব সোহানের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ উঠেছে। এছাড়াও হ্যান্ডমাইকে উসকানিমূলক বক্তব্য দিয়ে শিক্ষার্থীদের ‘গণ অনশন‘ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের অপর এক কর্মীর বিরুদ্ধে।

জানা যায়, রবিবার (১২ জানুয়ারি) রাত ১০টার দিকে অনশনরত শিক্ষার্থীদের প্রায় ১৪ জন অসুস্থ হয়ে মেডিক্যাল সেন্টারে ভর্তি হয়। এ সময় শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে দাবি বাস্তবায়নের ‘রোড ম্যাপ’ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আন্দোলনকারীদের অভিযোগ, প্রশাসন এমন সিদ্ধান্ত নেওয়ার পরপরই হঠাৎই হ্যান্ড মাইক দিয়ে আরিফুজ্জামান নামে একজন শিক্ষার্থী পরিচয় দিয়ে ঘোষণা দেন, আপনারা যারা অনশন করতে চান, সবাই মানসিকভাবে প্রস্তুতি নেন। যতক্ষণ দাবি আদায় না হবে, ততক্ষণ আমরা এবার অনশন চালিয়ে যাবো।

তারা বলছেন, অনশনরত শিক্ষার্থী অসুস্থ হওয়ার পরিপ্রেক্ষিতে সব দাবি মেনে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীরাও দাবি মেনে নেওয়ার পরিপ্রেক্ষিতে আন্দোলন সমাপ্তি ঘোষণার প্রক্রিয়াতে ছিলেন। ঠিক এ সময়ে শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই শিক্ষার্থীর নাম-পরিচয় জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আমি আরিফুজ্জামান। আমি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার রাজনীতি করি।’

অভিযুক্ত ছাত্রদলকর্মী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী মো. আরিফুজ্জামান টিংকু। তিনি শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা ও যুগ্ম আহ্বায়ক সুমন সর্দারের অনুসারী।

এ সময় বাংলা বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রদলকর্মী সাগর ও আশরাফুলের কাছে ওই ছাত্রের পরিচয় জানতে চাওয়ায় ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় ২নং যুগ্ম-সাধারণ সম্পাদক তৌফিব মাহমুদ সোহানের ওপর হামলা করেন। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। 

তবে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বলেন, ‘আমরা তাকে চিনি না।’

কোন কারণে, কেন তিনি এমন ঘোষণা দিয়েছেন জানতে চাইলে অভিযুক্ত ছাত্রদল কর্মী আরিফুজ্জামান টিংকু বলেন, ‘আমাকে কয়েকজন এই ঘোষণা দিতে বলেছে। তাই আমি এই ঘোষণা দিয়েছি।’

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকারের সাথে আছে। তবে বিশৃঙ্খলাকারীদের দলে ঠাই নাই। কেউ যদি কোনও প্রকার উসকানি ও বিশৃঙ্খলা করে থাকে, তার ব্যাপারে আমরা ব্যবস্থা নেবো।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘এত শিক্ষার্থী অসুস্থ হওয়া ও দাবি মেনে নেওয়ার পর তিনি (আরিফুজ্জামান) কেন এখানে আসলেন, সবই সন্দেহজনক। তার বিরুদ্ধে তদন্ত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

/ইউএস/
সম্পর্কিত
‘বাংলাদেশ পথ দেখিয়েছে’: ভারতেও সরকার পরিবর্তনের পথ দেখছে বিজেপি
হেলমেট পরে এসে ছাত্রদল নেতার ওপর হামলা
ক্যাম্পাসে পশু জবাইয়ে নিষেধাজ্ঞা, এবার দুঃখ প্রকাশ করলো বিশ্ববিদ্যালয় প্রশাসন
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা