টিএসসিতে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’র আজ তৃতীয় দিন

ঢাবি প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৩আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৩

গত ১৫ ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গনে শুরু হয়েছে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩১’। ৫ দিনব্যাপী এ উৎসবের আজ তৃতীয় দিন। 

ভাষা শহীদদের স্মরণ ও বাংলা চলচ্চিত্রের বিকাশের লক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ দীর্ঘ ২৩ বছর ধরে এই উৎসবের আয়োজন করে আসছে। পাঁচ দিনে প্রদর্শিত হবে সমসাময়িক ও ধ্রুপদি ১৯টি পূর্ণদৈর্ঘ্য ও তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। 

উৎসবের প্রথম দিনে সুভাষ দত্ত পরিচালিত ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ চলচ্চিত্রটি প্রদর্শনের মাধ্যমে উৎসবের ২৩তম আসরের আসরের পর্দা ওঠে। এছাড়াও প্রদর্শিত হয় ‘ভাত দে’, ‘লাইভ ফ্রম ঢাকা’, ‘পেয়ারার সুবাস’। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) উৎসবের তৃতীয় দিন সকাল ১০টায় প্রদর্শিত হয় কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটক পরিচালিত বাংলা ধ্রুপদী চলচ্চিত্র ‘সুবর্ণরেখা’, দুপুর ১টায় প্রদর্শিত হয় সালাউদ্দিন লাভলু পরিচালিত ‘মোল্লা বাড়ির বউ’। বিকাল সাড়ে ৩টায় প্রদর্শিত হয় রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হয় আকরাম খান পরিচালিত ‘নকশী কাঁথার জমিন’। 

উৎসবটি চলবে ১৫ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। উৎসবের চতুর্থদিনে থাকছে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’, আবদুল আহাদ তানভীর পরিচালিত ‘বাতাসের ফেনা’, দ্রুব হাসান পরিচালিত ‘ফাতিমা’, মিশুক মনি পরিচালিত ‘দেয়ালের দেশ’। প্রদর্শনীতে উপস্থিত থাকবেন চলচ্চিত্রের কলাকুশলীরা। এছাড়া বিকাল ৫টায় থাকছে চলচ্চিত্র বিষয়ক আলোচনা অনুষ্ঠান ‘যুক্তি তক্কো গপ্পো’। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র গবেষক ও আলোকচিত্রি মীর শামসুল আলম বাবু, চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ রীতি, পরিচালক ও চিত্রনাট্যকার রিজওয়ান শাহরিয়ার সুমিত এবং পরিচালক সামির আহমেদ। 

প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। টিকিট পাওয়া যাবে টিএসসির প্রবেশমুখে। মূল্য ৫০ টাকা। 

উল্লেখ্য, আয়োজনটির মিডিয়া পার্টনার হিসেবে আছে অনলাইন ভিত্তিক গণমাধ্যম বাংলা ট্রিবিউন।

/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান