কুবিতে মাদকসেবনরত অবস্থায় বহিরাগত আটক, পুলিশে সোপর্দ

কুবি প্রতিনিধি
০২ মার্চ ২০২৫, ১০:২৭আপডেট : ০২ মার্চ ২০২৫, ১০:২৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জীবন (১৯) নামের এক বহিরাগতকে মাদকসেবনরত অবস্থায় আটক করেছে শিক্ষার্থীরা। শনিবার (১ মার্চ) রাত ১০টার দিকে তাকে কেন্দ্রীয় শহীদ মিনারে মাদকসেবনরত অবস্থায় আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসেন শিক্ষার্থীরা।

এরপর প্রক্টরের উপস্থিতিতে লিখিতসহ জবানবন্দি নিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। অভিযুক্ত জীবন সালমানপুরের ব্লু ওয়াটার পার্ক নামক এলাকার মো. গোলাপ খানের ছেলে।

লিখিত জবানবন্দিতে তিনি বলেন, প্রায়ই সে এখানে মাদক সেবন করতে আসে। এ ছাড়া জবানবন্দিতে সালমানপুরের মিলন ও আল-আমিন নামের দুইজন মাদক বিক্রেতার নামও উল্লেখ করেন তিনি।

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ বলেন, ‘তাকে (জীবন) থানায় নিয়ে যাচ্ছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. নাহিদা বেগম বলেন, ‘মাদকের কারণে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হবে এটা কোনোভাবেই কাম্য নয়। মাদকের বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালনা করছে, তারই অংশ হিসেবে আজকের এই কার্যক্রম। ভবিষ্যতে আমরা এ ব্যাপারে আরও সজাগ থাকবো।’

/কেএইচটি/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান