১০ রমজানের মধ্যে শ্রেণি কার্যক্রম বন্ধের দাবিতে গণতান্ত্রিক ছাত্র সংসদের স্মারকলিপি

ঢাবি প্রতিনিধি
০৬ মার্চ ২০২৫, ১৭:২৪আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১৭:২৪

১০ রমজানের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রতিটি বিভাগ ও ইনস্টিটিউটে সশরীরে শ্রেণি কার্যক্রম বন্ধের জন্য উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি সংসদ। 

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতাকর্মীরা।

স্মারকলিপিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ন্যায্যমূল্যে পুষ্টিকর খাবারের সুব্যবস্থা নেই। রমজানের সময় এই সংকট আরও প্রকট হয়। হলগুলোর ক্যান্টিন এবং মেসের নিম্নমানের খাবার খেয়ে শিক্ষার্থীদের পক্ষে দীর্ঘসময় রোজা রাখা অত্যন্ত কষ্টসাধ্য। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ক্যালেন্ডার মোতাবেক ২৩ রমজান পর্যন্ত বিভিন্ন বিভাগের ক্লাস, পরীক্ষা ও অ্যাসাইনমেন্টসহ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রম চলমান থাকবে। হলের খাবারের দাম ও মান বিবেচনায় রমজানে দীর্ঘদিন হলে অবস্থান করা শিক্ষার্থীদের জন্য কষ্টকর হয়ে উঠছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, রমজান মাসে বিশ্ববিদ্যালয় এলাকায় খাবারের অপ্রাপ্যতার কারণে অমুসলিম শিক্ষার্থীদেরও অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। পাশাপাশি বর্তমান আবহাওয়া বিবেচনায় মূল ক্যাম্পাস থেকে দূরে থাকা শিক্ষার্থীদের জন্য রোজা রেখে ক্লাসে আসাটা কঠিন হয়ে পড়ে।

এসময় শিক্ষার্থীরা দুটি দাবি তুলে ধরেন

১। ১০ রমজানের মধ্যে অফলাইনে সব ক্লাস কার্যক্রম শেষ করা। 

২। রমজান মাসে প্রয়োজন মোতাবেক অনলাইন পদ্ধতিতে ক্লাস পরিচালনা করা।

/এমকেএইচ/
সম্পর্কিত
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
বিশ্বকাপ ফাইনালে ঢাবি ক্যাম্পাসে নিয়ন্ত্রিত থাকবে বহিরাগত প্রবেশ
বর্ষার রঙে রাঙা ‘ঘনঘটা ২’
সর্বশেষ খবর
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান