শামসুন নাহার হলে ছাত্রীদের ওপর পুলিশি নির্যাতনের বার্ষিকীতে গণতান্ত্রিক ছাত্রসংসদের মোমবাতি প্রজ্জ্বলন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৪ জুলাই ২০২৫, ০৩:০৭ আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৩:০৭

২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন নাহার হলে পুলিশ ঢুকিয়ে ছাত্রী নির্যাতনকে স্মরণ করে তার প্রতিরোধ দিবস উপলক্ষ্যে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখা।

বুধবার (২৩ জুলাই) রাতে রাজু ভাস্কর্যে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা নিরাপদ ক্যাম্পাস ও হল দখলবাজির অবসানের দাবি জানান।

এসময় 'হল দখলের রাজনীতি, চলবে না, চলবে না', 'শিক্ষাঙ্গনে হল দখলের রাজনীতি, চলবে না, চলবে' ইত্যাদি স্লোগান দেয় তারা।

মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের  নারী নেত্রীরা শামসুন নাহার হল ট্র্যাজেডির বেদনাদায়ক স্মৃতি স্মরণ করে বলেন, ২০০২ সালে এই দিনে শামসুন্নাহার হলে বহিরাগত ছাত্রদল নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্বিচারে হামলা চালায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের সহায়তায় ছাত্রদলের নেতারা হলে ঢুকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর এই হামলা চালায়। এর প্রেক্ষিতে পুরো ক্যাম্পাসে নির্যাতন বিরোধী ছাত্র আন্দোলন ছড়িয়ে পরেছিল। যার পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। আজকে ২৩ বছর হয়ে গেছে তদন্ত কমিটি কোন তদন্ত প্রতিবেদন এখনও জমা দিতে পারেনি।

তারা অভিযোগ করেন, ক্ষমতাসীন রাজনৈতিক প্রভাবের কারণে তদন্ত প্রতিবেদন আজও প্রকাশিত হয়নি। এর ফলে বিচারহীনতার সংস্কৃতি আরও প্রোথিত হয়েছে।

কর্মসূচিতে তারা আরও বলেন, যারা এখন ২৪ এর বাংলায় এই ঘটনাকে ভিন্ন আঙ্গিকে দাঁড় করাতে চায় তারা সঠিক পথে হাঁটছে না। এটা ঘটনাটি একটি ধ্রুব সত্য। আর যেন কখনও শামসুন্নাহার হলের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আমরা একটি নিরাপদ ক্যাম্পাস চাই।

/এস/
সম্পর্কিত
স্বরাষ্ট্রমন্ত্রীকে চাই না, তাকে পদত্যাগ করতে হবে: দিলারা চৌধুরী
বীমা খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গবেষণা করবে ঢাবি ও ইন্স্যুরেন্স নিউজ বিডি
প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালিয়ে যাওয়ায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত
সর্বশেষ খবর
জাতিসংঘে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের মর্যাদাপূর্ণ অংশগ্রহণে মন্ত্রিসভার অভিনন্দন
জাতিসংঘে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের মর্যাদাপূর্ণ অংশগ্রহণে মন্ত্রিসভার অভিনন্দন
আমিরাতে গোপন সফরে হামাসের হামলা নিয়ে যে অনুরোধ করলেন নেতানিয়াহু
আমিরাতে গোপন সফরে হামাসের হামলা নিয়ে যে অনুরোধ করলেন নেতানিয়াহু
আইনশৃঙ্খলার নেতিবাচক চিত্র: কী বলছেন রাজনীতিবিদরা
আইনশৃঙ্খলার নেতিবাচক চিত্র: কী বলছেন রাজনীতিবিদরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!