রাকসু নির্বাচনে লড়তে মনোনয়নপত্র তুলেছেন ছাত্রদলের নেতারা

রাবি প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৫, ২১:৪৮আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ২২:১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য মনোনয়ন তুলেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। মনোনয়নপত্র বিতরণের পঞ্চম দিনে বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল ৪টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন তারা।

শেষ দিনে (৩১ আগস্ট) হল ছাত্র সংসদ নির্বাচনের জন্য সংগঠনটির নেতাকর্মীরা মনোনয়ন তুলবেন বলে জানা গেছে।

এ নিয়ে পাঁচ দিনে রাকসু নির্বাচনের জন্য কমপক্ষে ২০০ জন এবং সিনেট নির্বাচনের জন্য ২৫ প্রার্থী মনোনয়ন উত্তোলন করেছেন।

অন্যদিকে হল ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে ২১৭ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করলেও রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি পদে তারা শেষ দিনে মনোনয়ন তুলবেন বলে জানা গেছে।

এ দিন ছাত্রদলের মনোনয়নপত্র সংগ্রহের সময় সরেজমিনে দেখা যায়, ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ’ গানটি গাইতে গাইতে ছাত্রদলের নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহের জন্য আসেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

মনোনয়নপত্র সংগ্রহকারী ছাত্রদলের একাধিক নেতা জানান, সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে কে কোন পদে নির্বাচন করবেন, সেটা নির্ধারণ করা হবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়। এ দিন রাকসু ও সিনেটের ছাত্র প্রতিনিধি পদে ৩০ নেতাকর্মী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। হল ছাত্র সংসদ নির্বাচনের জন্য আগামী রবিবার (৩১ আগস্ট) মনোনয়নপত্র সংগ্রহ করবেন অন্য নেতাকর্মীরা।

মনোনয়নপত্র সংগ্রহকারী নেতাদের মধ্যে রয়েছেন, সহ-সভাপতি জান্নাতুল নাঈম তুহিনা, শেখ নূর উদ্দিন আবির ও মিনারুল ইসলাম মেঘ, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা ও আবির হাসান হিমেল, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু, দফতর সম্পাদক নাফিউল ইসলাম জীবন, প্রচার সম্পাদক আর রাফি খান, মানবাধিকার বিষয়ক সম্পাদক রাফায়েতুল ইসলাম রাবিত, বিজয়২৪ হল শাখার সভাপতি গাজী ফেরদৌস হাসান, শেরে বাংলা হল শাখার সভাপতি মারুফ হাসান জেমস প্রমুখ।

মনোনয়নপত্র সংগ্রহের পর শাখা ছাত্রদলের দফতর সম্পাদক নাফিউল ইসলাম জীবন বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ের অন্যতম প্লাটফর্ম রাকসু। ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে। বৃহৎ সংগঠন হওয়ায় ছাত্রদলের কাছে শিক্ষার্থীদের প্রত্যাশাও অনেক বেশি। শিক্ষার্থীরা আমাদের নির্বাচিত করলে আমরা শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন, সুষম খাবার, সুপেয় পানি, পড়াশোনা উপযোগী কেন্দ্রীয় লাইব্রেরি ও রিডিং রুমসহ অন্য সুযোগসুবিধা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে চেষ্টা করবো। এ ছাড়া বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ বাস্তবায়নের চেষ্টা থাকবে আমাদের।

সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু বলেন, নির্বাচন কমিশন একদিনে দুইবার ভোটগ্রহণের তারিখ পরিবর্তন করেছে, যা অপেশাদারি আচরণের বহিঃপ্রকাশ। আজকে আমরা কেন্দ্রীয় সংসদের এবং সিনেটের পাঁচটি পদে মনোনয়নপত্র তুলেছি৷ পরে আমাদের কেন্দ্র আমাদেরকে নির্ধারণ করে দেবে কে কোন পদে নির্বাচনে অংশগ্রহণ করবে।

মনোনয়নপত্র সংগ্রহের সময় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক-সহ বিভিন্ন পর্যায়ের অর্ধ-শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান