জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি প্রার্থী ১০ জন

জাবি প্রতিনিধি 
২৯ আগস্ট ২০২৫, ১৯:৪৩আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ২১:৫৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ২৫ পদের বিপরীতে লড়বেন ১৭৯ প্রার্থী। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টায় জাকসুর ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, সহ-সভাপতি (ভিপি) পদে চূড়ান্ত প্রার্থী ১০, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯, নারী যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৬, পুরুষ যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ ছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ৯, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক পদে ৬, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ৮, সাংস্কৃতিক সম্পাদক পদে ৮, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে ৮, নাট্য সম্পাদক পদে ৫, ক্রীড়া সম্পাদক পদে ৩, নারী সহ-ক্রীড়া সম্পাদক পদে ৬, পুরুষ সহ-ক্রীড়া সম্পাদক পদে ৬, তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে ৭, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে ৮, নারী সহ-সমাজসেবা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে ৭, পুরুষ সমাজসেবা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে ৭, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে ৭, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে ৭, নারী কার্যকরী সদস্য পদে ১৬ ও পুরুষ কার্যকরী সম্পাদক পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচন কমিশনের সদস্য সচিব এ কে এম রাশিদুল আলম বলেন, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ১৭৯ জনের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেছি। আজ ৮৬ প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং যাচাই-বাছাইয়ে ছয়টি মনোনয়নপত্র বাতিল করেছি। ২৫টি পদের জন্য মোট ১৭৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা সচেষ্ট আছি, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরিবেশ উন্নতর হবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনা তদন্তে কমিটি গঠন
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম