চবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি  
৩১ আগস্ট ২০২৫, ২১:৩৩আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ২১:৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় এবং ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রোকেয়া হল সংলগ্ন যাত্রী ছাউনির পাশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বান শেখ তানভীর বারী হামিম বলেন, ‘৫ আগস্টের পূর্বেও আমরা হামলার শিকার হয়েছি, পরবর্তী সময়েও এসেও মার খেয়েছি। ঢাবি শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি বলতে চাই—চবি শিক্ষার্থীদের সঙ্গে আমরা ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল সবসময় আছি। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, দায়িত্ব পালন করুন। যদি ব্যর্থ হন তবে তা স্বীকার করে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করুন।’

ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান বলেন, ‘গতকাল রাতে একজন চবি নারী শিক্ষার্থী বাসায় দেরি করে প্রবেশ করার কারণে এক দারোয়ান তার গায়ে হাত তোলে। এর প্রতিবাদ জানাতে আমার ভাই গেলে, তাদের গতকাল রাত থেকে শুরু করে এখন পর্যন্ত হামলার শিকার হতে হচ্ছে। অন্তর্বর্তী সরকার প্রশাসনের মাধ্যমে এই হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে। দায়িত্ব পালন করতে না পারলে ক্ষমতা ছেড়ে দিন। চবি প্রশাসন সান্ধ্যকালীন আইন করে শিক্ষার্থীদের মব তৈরিতে উসকানি দিয়েছে। আমরা বাংলাদেশের মাটিতে আর কোনও রক্ত ঝরতে দেবো না।’

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘৫ আগস্টের পর ৮ আগস্ট সর্বজনীনভাবে গৃহীত একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। একটি সুন্দর পরিবেশের আশায় সেই সরকারকে বাংলাদেশের সব মানুষ সমর্থন দিয়েছিল। কিন্তু ৫ আগস্ট পরবর্তী সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিণত হয়েছে মবের আস্তানায়। যে প্রশাসন নিয়োগ দিয়েছে, তারাও নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। যদি আজকে নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হতো, তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থীকে লাঞ্ছনার শিকার হতে হতো না।’

তিনি অভিযোগ করে বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম তার দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থ হয়েছেন। পুলিশ স্টেশনে মিষ্টি বিতরণ করা তার কাজ নয়, দিকনির্দেশনা দেওয়া তার কাজ। কিন্তু তিনি এসব কাজের মাধ্যমে হাস্যরসের জন্ম দিয়েছেন।’

সাহস দাবি করে বলেন, ‘আজকের হামলায় আহত হওয়া সব ভাই-বোনের দায়ভার অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। তারা যদি আন্তরিকভাবে আমাদের ভাই-বোনদের পাশে দাঁড়াতো, তাহলে স্থানীয়রা এই সাহস পেত না। অবিলম্বে হামলার সঙ্গে জড়িত সবার বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় খুব শিগগিরই আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করবো।’

/এমকেএইচ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান