ডাকসুতে জিএস পদে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বাকের মজুমদার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭

ডাকসু নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদার। সুষ্ঠু ভোটে যে কেউ জয়ী হলে মেনে নেবেন বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে শিক্ষার্থী প্রতি আহ্বান জানান বাকের। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টায় দিকে টিএসসি ভোট কেন্দ্র পরিদর্শন গিয়ে এসব কথা বলেন তিনি। 

বাকের বলেন, নির্বাচনে কোনও ধরনের শঙ্কা দেখছি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সচেতন। আশা করি, তারা যোগ্য প্রার্থী বেছে নেবেন। এ সময় তিনি ভোটারদের কাছে নিজের পক্ষে ভোট প্রার্থনা করেন।

একই কেন্দ্র পরিদর্শন করেছেন ছাত্রদলের প্যানেল আবিদ-হামীম ও মায়েদ পরিষদের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনিও শিক্ষার্থীদের কাছে ভোট চেয়েছেন। তবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
হামের চিকিৎসা কেন্দ্র প্রস্তাব প্রত্যাখ্যান, ঢাবি ও ডাকসুর পাল্টাপাল্টি দোষারোপ
হাম পরিস্থিতি অস্থায়ী চিকিৎসাকেন্দ্র স্থাপনে ডাকসুর আপত্তি, সপ্তাহ বিলম্বে ঢামেকে স্থাপন 
ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়রপ্রার্থী সাদিক কায়েম 
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম