একটি দলকে আলাদা করে সুবিধা দেওয়া দুঃখজনক: এস এম ফরহাদ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪১

ইসলামি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ বলেছেন, আমাদের কাছে ডকুমেন্ট আছে ছাত্রদল লিফলেট দিচ্ছে। আমার সামনে লাইনে দাড়িয়ে লিফলেট দিচ্ছে। নিজেদের অতিরিক্ত পোলিং এজেন্ট ঢুকিয়ে দিয়েছে, অন্যদের পোলিং এজেন্ট বের করে দিয়েছে। এইগুলা তো ভয়াবহ অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের এই ধরনের একটা ইভেন্টে একটি দলকে আলাদা করে সুবিধা দেওয়া দুঃখজনক। আমরা অভিযোগ জানিয়েছি, কর্তৃপক্ষ কিছু ব্যবস্থা নিয়েছে, কিছু নেয়নি। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোটকেন্দ্র পরিদর্শন করতে এসে তিনি এসব অভিযোগ করেন। ছাত্রদলের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি এমন মন্তব্য করেন।

এস এম ফরহাদ বলেন, ভোটারদের লাইনের মধ্যে প্রচারণা চালানো হচ্ছে। ইউল্যাব সেন্টারে আমি গিয়েছি, সেখানে সকাল সাড়ে ১০টা পর্যন্ত দেখেছি মিডিয়া, পর্যবেক্ষক ঢুকতে দেওয়া হয়নি। আমি যাওয়ার পর দেখেছি, স্বাধীন পর্যবেক্ষক যারা বিভিন্ন সংস্থার তারা ঢুকতে চেয়েও ঢুকতে পারছে না। পরে শুনলাম বেশ কয়েকজন প্রার্থীর পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। বরং ছাত্রদলের অতিরিক্ত পোলিং এজেন্টদেরকে সুযোগ দেওয়া হয়েছে। তাহলে ভেতরে চলছে কী! যেখানে মিডিয়া, পর্যবেক্ষক প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সেখানে আসলে চলছে কী? 

তিনি বলেন, সাড়ে ১০টা পর্যন্ত আমরা দেখেছি এমন চলছে, আমরা অভিযোগ দেওয়ার পর মিডিয়া ঢুকতে পেরেছে। এরকম নানা অসঙ্গতি লক্ষ্য করেছি। উদয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছাত্রদল বারবার লাইনের ভেতরে লিফলেট বিলি করছে। এগুলো আচরণবিধি লঙ্ঘন। প্রশাসনকে বারবার জানানোর পরও আমরা তড়িৎ গতিতে তাদের ব্যবস্থা নিতে দেখিনি।

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
বিএনপি মজলুম থেকে জালিম হয়ে উঠেছে: শিবির সভাপতি
নাসীরুদ্দীনের ওপর হামলার সময় কোমর থেকে কিছু বের করা ২ জনের পরিচয় মিলেছে
ডুয়েটে উপাচার্যের যোগদান ঘিরে সংঘর্ষে পুলিশসহ আহত ২০, ছাত্রদল-ছাত্রশিবিরের পাল্টাপাল্টি অভিযোগ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান