মেশিনে ভোট গণনা হলে হয়তো ম্যামকে হারাতে হতো না: ভিপি প্রার্থী জিতু

জাবি প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনার সময় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে হাতে ভোট গণনার পদ্ধতির সমালোচনা করেছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে জাকসু সিনেট ভবনে ভোট গণনা কার্যক্রমে অংশ নেন শিক্ষক জান্নাতুল। সেখানে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়।

শুক্রবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। তার আগে সেখানে প্রিয় শিক্ষিকা জান্নাতুলকে শেষবারের মতো দেখতে ভিড় করেন শিক্ষার্থীরা। জাকসু নির্বাচনের বিভিন্ন পদের প্রার্থীরাও যান।

জানাজার আগে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু বলেন, ‘তথ্য প্রযুক্তির এ যুগে এসেও যদি আমরা ম্যানুয়াল পদ্ধতিতে পড়ে থাকি তাহলে সেটি আমাদের জন্য জটিল হয়ে যায়। আমরা দেখেছি নির্বাচনে এত বেশি সংখ্যক ভোটারের ভোট গ্রহণের পর ম্যানুয়াল পদ্ধতিতে সে ভোট গণনাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার ছিল।’

তিনি বলেন, ‘যদি মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হতো তাহলে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে কোনও প্রশ্ন থাকতো না বলে আমরা মনে করি। মেশিনে ভোট গণনা হলে হয়তো ম্যামকেও হারাতে হতো না। ভোট চলাকালে নানা ঘটনা ঘটছে। তার মধ্যে ভোট গণনার সময় একজন শিক্ষকের এমন মৃত্যুর বিষয়টি তীব্র শোকের।’

এর আগে জাকসু নির্বাচনের দিন বৃহস্পতিবার ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন জিতু।

/এফআর/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনা তদন্তে কমিটি গঠন
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান