ডোপ টেস্টের দাবিতে অনশন করা জাকসুর সেই ভিপি প্রার্থী পেলেন ২৭ ভোট

জাবি প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সর্বকনিষ্ঠ সহসভাপতি (ভিপি) প্রার্থী রাব্বি হাসান পেয়েছেন ২৭ ভোট।

তিনি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষিত চূড়ান্ত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান ঘোষণা জাকসু নির্বাচনের ফলাফল দেন। সেখানে দেখা যায়, রাব্বি হাসান ভিপি পদে পেয়েছেন ২৭ ভোট। অপরদিকে, সর্বোচ্চ ৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলনের’ আবদুর রশিদ জিতু।

এর আগে, গত ২৭ আগস্ট জাকসুর সব প্রার্থীর ডোপ টেস্টের দাবিতে আমরণ অনশন করে আলোচনায় আসেন রাব্বি হাসান।

উল্লেখ্য, ৩৩ বছর পর গত ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনা তদন্তে কমিটি গঠন
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম