রাকসু নির্বাচন

২০০ প্যাকেট নাশতা বাজেয়াপ্ত করার পর মিটিং স্থগিত করলো শিবির প্যানেল

রাবি প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৫, ১৪:৫৮আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১৪:৫৮

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের কমিশনের প্রতি নিন্দা জানিয়ে প্রজেকশন মিটিং স্থগিত করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। মঙ্গলবার (১৪ অক্টোবর) এক ফেসবুক বার্তায় জোটের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বার্তায় বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে নির্বাচন কমিশনের নীতিমালা মেনে তারা প্রজেকশন মিটিং আয়োজন করে আসছিলেন, যেখানে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ ছিল। প্রচারণার শেষ দিনে শহীদ জিয়াউর রহমান হল, সৈয়দ আমীর আলী হল, নওয়াব আব্দুল লতিফ হল ও শহীদ হবিবুর রহমান হলে প্রজেকশন মিটিংয়ের আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল।

তবে বার্তায় অভিযোগ করা হয়, শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রজেকশন মিটিংগুলো জমজমাট হওয়ায় ‘বিশেষ একটি গোষ্ঠীর চাপের মুখে’ নির্বাচন কমিশন মঙ্গলবার সকাল ১০টার দিকে হঠাৎ নতুন নীতিমালা জারি করে। নতুন নির্দেশনায় হলের বাইরে থেকে চেয়ার ও সাউন্ড সিস্টেম আনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

প্যানেলের দাবি, আগের দিন বেগম খালেদা জিয়া হলে প্রজেকশন মিটিংয়ের সময় চেয়ার ঢুকতে না দেওয়ায় ছাত্রীদের মেঝেতে বসে অনুষ্ঠান শুনতে হয়, যা ছিল ‘বিব্রতকর ও অনাকাঙ্ক্ষিত’।

এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ‘পক্ষপাতমূলক সিদ্ধান্তের’ প্রতিবাদ জানিয়ে আজকের নির্ধারিত সব প্রজেকশন মিটিং স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সম্মিলিত শিক্ষার্থী জোট।

তারা আরও আশা প্রকাশ করেছে যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সচেতন ও ন্যায়নিষ্ঠ শিক্ষার্থীরা দোয়া ও সমর্থনের মাধ্যমে আগের মতোই তাদের পাশে থাকবেন।

এর আগে, সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের (রাবি) বেগম খালেদা জিয়া হলের সামনে থেকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর ২০০ প্যাকেট নাশতা বাজেয়াপ্ত করে নির্বাচন কমিশন। তবে আচরণবিধিতে নাস্তা বিতরণ বা খরচের সীমা বিষয়ে কিছু উল্লেখ ছিল না।

পরে মঙ্গলবার সকাল ১০টায় নির্বাচন কমিশন আচরণবিধির ৪নং ধারা স্পষ্টীকরণে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে বলা হয়, হলের অভ্যন্তরে নির্বাচনি সভায় বাইরে থেকে কোনও চেয়ার, আসবাবপত্র বা সাউন্ড সিস্টেম আনা যাবে না; বরং হলের নিজস্ব সরঞ্জাম ব্যবহার করতে হবে। এ ছাড়া সভায় কোনও প্রকার নাশতা বা খাবার বিতরণও নিষিদ্ধ করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বিএনপি মজলুম থেকে জালিম হয়ে উঠেছে: শিবির সভাপতি
নাসীরুদ্দীনের ওপর হামলার সময় কোমর থেকে কিছু বের করা ২ জনের পরিচয় মিলেছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম