২০ জানুয়ারি শাকসু নির্বাচন, শিগগিরই পুনরায় তফসিল

সিলেট প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৫, ০২:২৬আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০২:২৬

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে না। আগামী ২০ জানুয়ারি নির্বাচনের নতুন তারিখ হিসেবে বেছে নেওয়া হয়েছে। শিগগিরই পুনঃতফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

রবিবার (২৩ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, রবিবার বেলা ১১টায় শাবি প্রশাসন ভবন-১ এর চতুর্থ তলার সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্রসংগঠনের নেতারা ও নির্বাচন কমিশনারের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শাকসু নির্বাচন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপস্থিত সর্বসম্মত প্রস্তাব ও সুপারিশ অনুযায়ী সব শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিতকল্পে আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, শীতকালীন ছুটি থাকায় পূর্বঘোষিত ১৭ ডিসেম্বর শাকসু নির্বাচন হলে আশানুরূপ ‘ভোট কাস্ট’ হওয়ার সম্ভাবনা নেই। ফলে বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষার্থীদের দাবি ছিল ১৭ ডিসেম্বরের পরিবর্তে ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা।

/এএম/এমকেএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের ৯ দাবি
ঠাকুরগাঁও-১ সহ  ১১ আসনের সীমানা নিয়ে ইসির গেজেট প্রকাশ
স্থানীয় নির্বাচনে যাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
ফিরেই কেন্টের জয়ের নায়ক বাংলাদেশের হাসান
ফিরেই কেন্টের জয়ের নায়ক বাংলাদেশের হাসান
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক