বাউলশিল্পী আবুল সরকারের শাস্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জাবি প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৫, ১৭:৪৫আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ১৭:৪৫

মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে মানিকগঞ্জের বাউলশিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি এবং ব্লাসফেমি আইন প্রণয়নের দাবিতে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বটতলায় ফিরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বাংলা বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী আবরার শাহরিয়ারের সঞ্চালনায় শিক্ষার্থীরা এ মিছিলে অংশগ্রহণ করেন।

সমাবেশে শিক্ষার্থীরা জানান, ৯০ শতাংশ মুসলমানের দেশে আমরা সব ধর্মের মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য একটা গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পাঁয়তারা করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সমাবেশে বাংলা বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী সাইফুল্লাহ সাদ বলেন, ‘মহান আল্লাহর শানে যারা বেয়াদবি করে, কটূক্তি করে তাদের কখনও কোনও ধর্ম থাকতে পারে না। তারা কখনও বাউলের বেশে কখনও শিক্ষকের বেশে আবার কখনও রিকশাওয়ালার বেশে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। আমরা মনে করি, এটা আসলে কাকতালীয় নয় বরং এদের পরিকল্পিতভাবে করা হচ্ছে। এটি রোধে ব্লাসফেমি আইন প্রণয়নের দাবি জানাচ্ছি আমরা।’

প্রসঙ্গত, মানিকগঞ্জের ঘিওরের এক ইমামের করা ধর্ম অবমাননার মামলায় বাউলশিল্পী আবুল সরকারকে গত বৃহস্পতিবার গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এরপর গত রবিবার তার অনুসারীরা প্রতিবাদ কর্মসূচি পালনের সময় ‘মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদী জনতা’ ব্যানারে একদল ব্যক্তি তাদের ওপর হামলা চালান। এতে অন্তত চার জন বাউলভক্ত আহত হন।

/এএম/
সম্পর্কিত
বিতর্কের মুখে শিক্ষার্থীদের বিক্ষোভে নিষেধাজ্ঞার নির্দেশ প্রত্যাহার বিজয় সরকারের
লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে মিছিল শুরুর আগেই বৈষম্যবিরোধী ৩ নেতা আটক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শিক্ষকের সবাই অনুপস্থিত, শিক্ষার্থীদের বিক্ষোভ
সর্বশেষ খবর
মহাসড়কের এআই ক্যামেরা চুরির সময় একজনকে ধরলো জনতা
মহাসড়কের এআই ক্যামেরা চুরির সময় একজনকে ধরলো জনতা
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
মির্জা ফখরুলের শূন্যতা কীভাবে পূরণ করবে বিএনপি
মির্জা ফখরুলের শূন্যতা কীভাবে পূরণ করবে বিএনপি
২৫ বছর পর মায়ের কাছে ফিরছেন ফরিদ
২৫ বছর পর মায়ের কাছে ফিরছেন ফরিদ
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন