ঢাবিতে ইলিয়াস হোসেন ও পিনাকী ভট্টাচার্যের কুশপুত্তলিকা দাহ

ঢাবি প্রতিনিধি 
১০ ডিসেম্বর ২০২৫, ২২:৫০ আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ২৩:১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে 'অপপ্রচার, বিভ্রান্তিকর প্রচার, অবমাননাকর কথা' বলায় ইলিয়াস হোসেন এবং পিনাকী ভট্টাচার্যের কুশপুত্তলিকা দাহ করেন।

বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে রাজু ভাস্কর্যের পাদদেশে কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা।

ইলিয়াস হোসেন ও পিনাকী ভট্টাচার্যের কুশপুত্তলিকা দাহ করা হচ্ছে

এসময় তারা "পাকি বীজ দের ঠিকানা, এই বাংলায় হবেনা", "শুনে রাখো রাজাকার, বাংলা আমার বাপ-দাদার", প্রভৃতি স্লোগান দেন।

আয়োজকদের একজন, আরাফাত চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, নৈতিকতার জায়গা থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সচেতন শিক্ষার্থী হিসেবে আমরা এই আয়োজন করেছি।

তিনি বলেন, যেভাবে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ নিয়ে অপপ্রচার, বিভ্রান্তিকর প্রচার, অবমাননাকর কথা বলে যাওয়া হচ্ছে, তা এই বিজয়ের মাসে আমরা কোনোভাবেই মেনে নিতে পারিনা।

/এমকেএইচ/
সম্পর্কিত
ঢাবি অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত
‘ফ্যাসিবাদ ও মুজিববাদের পাহারা বন্ধ করুন’, ঢাবি প্রশাসনকে ডাকসু নেতা
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ঢাবির ‘শেখ মুজিবুর রহমান’ হল
সর্বশেষ খবর
চট্টগ্রাম বন্দর থেকে সরলো দুই দশকের পুরোনো বিপজ্জনক রাসায়নিক
চট্টগ্রাম বন্দর থেকে সরলো দুই দশকের পুরোনো বিপজ্জনক রাসায়নিক
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
বন্ধ হয়ে গেলো বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার শ্রমিক বেকার
বন্ধ হয়ে গেলো বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার শ্রমিক বেকার
বিশ্বচ্যাম্পিয়নদের জয়রথ থামছেই না, লাল ঝড়ে উড়ে গেলো চেক রিপাবলিক
বিশ্বচ্যাম্পিয়নদের জয়রথ থামছেই না, লাল ঝড়ে উড়ে গেলো চেক রিপাবলিক
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট