এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে এলো ইসলামী ছাত্রীসংস্থা

জাবি প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২৫, ১৮:০৯আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ১৮:০৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ঘিরে প্রকাশ্যে এসেছে ইসলামী ছাত্রীসংস্থা। তবে এখনও বিশ্ববিদ্যালয়ে কোনও কমিটি ঘোষণা করা হয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, রবিবার ‘সি’ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ) ভর্তি পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সহায়তা দিতে ইসলামী ছাত্রীসংস্থা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে ভাস্কর্যের পাশে একটি অস্থায়ী বুথ বসিয়েছে। সেখান থেকে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীসংস্থার প্রাথমিক সদস্য ফরমও বিতরণ করা হয়।

অমর একুশে ভাস্কর্যের পাশে গিয়ে দেখা যায়, কাপড় ও বাঁশের প্যান্ডেল দিয়ে একটি বুথ তৈরি করা হয়েছে। বুথের সামনে ব্যানারে লেখা, ‘হেল্প ডেস্ক ও তথ্যকেন্দ্র, বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’। বুথের মধ্যে চেয়ারে বসে আছেন কয়েক শিক্ষার্থী। তাদের সামনে থাকা টেবিলে ওষুধ, স্যানিটারি প্যাড, বিভিন্ন বই ও ছাত্রীসংস্থায় যুক্ত হওয়ার প্রাথমিক ফরমও রাখা।

বুথে দায়িত্ব পালন করা দুজন শিক্ষার্থী জানান, ফরমটি রাখা হয়েছে মূলত যেসব শিক্ষার্থী তাদের কাছ থেকে সেবা নিচ্ছেন, তারা স্বেচ্ছায় আগ্রহী হয়ে ছাত্রীসংস্থার সঙ্গে যুক্ত হতে চাইলে তাদের জন্য। তখন ওই ফরম দিয়ে তাদের পরিচয় রাখছেন তারা।

ইসলামী ছাত্রীসংস্থার বিশ্ববিদ্যালয়ের শাখার মনোনীত সভানেত্রী ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জানান, ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করছেন তারা। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ওষুধ, স্যানিটারি ন্যাপকিন, বিনা মূল্যে ব্যাগ ও মোবাইল জমা রাখা, কল করার সুবিধা ও নামাজের জায়গার ব্যবস্থা করেছে ছাত্রীসংস্থা।

বিশ্ববিদ্যালয়ে কোনও কমিটি আছে কি না—জানতে চাইলে জান্নাতুল ফেরদৌস বলেন, ‘এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কমিটি নেই। আগামী ২০২৬ সালে আমরা কমিটি প্রকাশ করবো। ছাত্রীসংস্থার কেন্দ্রীয় দায়িত্বে যারা আছেন, তাদের মাধ্যমে আমাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য সভানেত্রী মনোনীত করা হয়েছে। কমিটিতে কতজন সদস্য আছে, সেটা কমিটি প্রকাশের পর জানানো হবে।’

এর আগে ৩৫ বছর পর গত বছর প্রকাশ্যে আসে ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার কমিটি।

/এএম/

/এএম/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম