ঢাবিতে বিশেষ আইন বক্তৃতা অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি 
০৭ জানুয়ারি ২০২৬, ২২:০৪আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ২২:০৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘Constitutional Law and Democratic Backsliding’ শীর্ষক একটি বিশেষ আইন বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

ঢাবির আইন অনুষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোর ল’ স্কুলের খ্যাতনামা সংবিধান বিশেষজ্ঞ অধ্যাপক টম গিন্সবার্গ। 

অনুষ্ঠানটির উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক। অনুষ্ঠানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “এই আয়োজনটি মূলত জ্ঞানচর্চার এক মহৎ উদযাপন। সংবিধান ও সাংবিধানিক আইনের ক্ষেত্রে বিশ্ববরেণ্য পণ্ডিত অধ্যাপক টম গিন্সবার্গকে কেন্দ্র করে আজকের এই জনবক্তৃতা বিশেষ তাৎপর্য বহন করে। তিনি এমন একজন একাডেমিক যিনি তত্ত্ব ও প্রয়োগ-এই দু’য়ের মধ্যে সফলভাবে সেতুবন্ধন গড়ে তুলেছেন। সংবিধান শুধু ধারণাগত আলোচনার বিষয় নয়, বাস্তব জীবনে এর প্রয়োগ ও কার্যকারিতাই অধ্যাপক গিন্সবার্গের গবেষণার মূল বিষয়।”

উপাচার্য বলেন, “বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। জুলাই অভ্যুত্থানের পর সংবিধান ও সংশ্লিষ্ট ক্ষেত্রে যে সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে তা ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন ও প্রস্তাবিত গণভোট এই সংস্কার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। এই প্রেক্ষাপটে অধ্যাপক গিন্সবার্গের বক্তৃতা আমাদের জন্য মূল্যবান দিকনির্দেশনা।”

/এবিএম/
সম্পর্কিত
সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোটব্যাংক’ ভাবার ধারণা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
সর্বশেষ খবর
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে
কুষ্টিয়ার সেই পীরের মরদেহ কবরস্থান থেকে সরিয়ে দরবারে দাফনের অভিযোগ
কুষ্টিয়ার সেই পীরের মরদেহ কবরস্থান থেকে সরিয়ে দরবারে দাফনের অভিযোগ
জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে বৈঠক হতে পারে ডোনাল্ড ট্রাম্পের 
জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে বৈঠক হতে পারে ডোনাল্ড ট্রাম্পের 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল