স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে জবি শিক্ষকদের মানববন্ধন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ জানুয়ারি ২০২৬, ১৩:৫৯আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১৩:৫৯

জাতীয় বেতন কমিশন কর্তৃক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতি বৈষম্য ও অবজ্ঞা প্রদর্শনের প্রতিবাদ এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। 

মানববন্ধনে জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, “বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন সংক্রান্ত সাব-কমিটি তিনটি গুরুত্বপূর্ণ বিষয় বা ‘টিওআর’ (টার্মস অফ রেফারেন্স) দিয়েছিল— মেধাবীদের শিক্ষকতায় আকৃষ্ট করা, তাদের দেশেই রাখা এবং গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহ প্রদান। কিন্তু দুঃখজনকভাবে এর কোনোটিই গ্রহণ করা হয়নি।” 

তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে প্রশ্ন তোলেন, “আপনারা কি চান না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় মেধাবীরা আসুক? প্রতিবেশী দেশ ভারতে শিক্ষকদের বেতন আমাদের চেয়ে কয়েক গুণ বেশি। জাতীয় বেতন কমিশন শিক্ষকদের প্রতি যে অবজ্ঞা করেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই।”

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, “বর্তমান উপদেষ্টা পরিষদে তিনজন শিক্ষক রয়েছেন। আপনারা থাকা অবস্থায় শিক্ষকদের স্বার্থবিরোধী এমন সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়, তা আমাদের বোধগম্য নয়। আমরা শিগগিরই সরকারের কাছে আমাদের দাবিগুলো লিখিতভাবে জানাবো।” 

সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, “আমাদের পার্শ্ববর্তী অনেক দেশের মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে কম হওয়া সত্ত্বেও সেখানে শিক্ষকদের মর্যাদা ও বেতন আমাদের চেয়ে অনেক বেশি। শিক্ষকদের সম্মানজনক অবস্থানে না রাখলে জাতি হিসেবে আমরা পিছিয়ে পড়বো।”

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। তারা গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং শিক্ষকদের জীবনমান উন্নয়নে অনতিবিলম্বে স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবি জানান।  

/এসটি/ 
সম্পর্কিত
রংপুরে প্রাথমিক শিক্ষিকার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
জবিতে ৬৪২ গবেষককে ৯৬ লাখ টাকার গবেষণা অনুদান 
শিশুকে নির্যাতনের ভিডিও পোস্ট করে শিক্ষক লিখলেন…
সর্বশেষ খবর
ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কো রুবিও’র সাক্ষাৎ
ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কো রুবিও’র সাক্ষাৎ
আরও সহজ হলো ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন
আরও সহজ হলো ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন
ফের নতুন মামলায় গ্রেফতার সাবেক এমপি পাভেল  
ফের নতুন মামলায় গ্রেফতার সাবেক এমপি পাভেল  
বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে
বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু