টানা তৃতীয় বছর সরস্বতী পূজায় নারী পুরোহিত সমাদৃতা 

জবি প্রতিনিধি 
২৩ জানুয়ারি ২০২৬, ১৮:০২আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ১৮:২৫

টানা তৃতীয়বারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের সরস্বতী পূজায় পৌরোহিত্য করেছেন সমাদৃতা ভৌমিক। ২০২৪ সালে প্রথমবার এই সাহসী পদক্ষেপ নিয়ে বিশ্ববিদ্যালয়ে সাড়া ফেলেছিলেন তিনি।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রজন্ম চত্বরে ইংরেজি বিভাগের পূজামণ্ডপে গিয়ে দেখা যায়, সমাদৃতা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পূজা সম্পন্ন করছেন। সমাদৃতা ইংরেজি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন। 

নারীর পৌরোহিত্যের এই বিষয়টিকে ইতিবাচক পরিবর্তনের অংশ হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। সুস্মিতা নামের এক শিক্ষার্থী বলেন, “নারী হয়ে পূজায় পৌরোহিত্যের বিষয়টি আমরা ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছি। নারীরা পিছিয়ে থাকবে কেন? বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা এ জায়গাটায় ব্যতিক্রম। বিদ্যার ক্ষেত্রে নারী–পুরুষের কোনো ভেদাভেদ নেই, তাই পূজার ক্ষেত্রেও থাকা উচিত নয়।” 

নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে সমাদৃতা ভৌমিক বলেন, “এবার নিয়ে তিন বছর হলো আমি পৌরোহিত্য করছি। শিক্ষক, বন্ধু-বান্ধব ও সহপাঠীদের কাছ থেকে দারুণ ইতিবাচক সাড়া পেয়েছি। সবাই সহযোগিতা করেছেন। শাস্ত্রীয়ভাবেও নারী পুরোহিত হওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই।” 

তিনি বলেন, “নারীরা পিছিয়ে থাকবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি শুরু করেছি, এভাবে অন্যরাও শুরু করবে।” 

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সম্পাদক লিমন
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের