চার দিন বিদ্যুৎহীন থাকবে জবির শহীদ সাজিদ ভবন

জবি প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহীদ সাজিদ ভবনে ক্যাবল পরিবর্তন ও নতুন ক্যাবল স্থাপন কাজের জন্য আগামী ৪ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিন বিদ্যুৎ সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারী সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ সাজিদ ভবনের বেজমেন্টের এমডিবি থেকে সপ্তম তলা পর্যন্ত পুরাতন মেইন ক্যাবল পরিবর্তন করে প্রতিটি ফ্লোরের এফডিবি পর্যন্ত নতুন ক্যাবল স্থাপন করা হবে। এই সংস্কার কাজ বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৪, ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি (বুধবার থেকে শনিবার) প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে রাত ১০টা পর্যন্ত ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বন্ধ থাকার কারণে ভবনে অবস্থিত বিভাগ ও অফিসগুলোর দাফতরিক ও একাডেমিক কার্যক্রম ব্যাহত হতে পারে বলে জানানো হয়েছে। এ সময় সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

/এম/  
সম্পর্কিত
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
নতুন আসা কার্গো জাহাজে কিছুটা স্বস্তি, কমবে কি গ্যাস সংকট?
সর্বশেষ খবর
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি