জবিতে কেন্দ্রীয় মন্দির স্থাপনের দাবিতে ছাত্রদলের সংহতি

জবি প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেন্দ্রীয় মন্দির স্থাপনের দাবিতে সনাতনী শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে শাখা ছাত্রদল।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের পাশে প্রস্তাবিত মন্দির প্রাঙ্গনে গিয়ে তারা সংহতি জানান।

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “ধর্ম যার যার, বাংলাদেশ সবার। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই মুক্তিযুদ্ধ হয়েছিল। একটি রাষ্ট্রে সব ধর্মের মানুষের সহাবস্থানের মাধ্যমেই একটি সুন্দর দেশ গড়ে ওঠে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী আগে জবিয়ান—এই পরিচয়ই আমাদের ঐক্য।”

তিনি আরও বলেন, “আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই একটি কেন্দ্রীয় মন্দির স্থাপনের দাবি জানিয়ে আসছি। তাই এই ছোট ক্যাম্পাসের যেকোনও একটি উপযুক্ত স্থানে মন্দির স্থাপনের দাবি জানাচ্ছি। চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরা এমন একটি দেশ চাই, যেখানে সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে।”

এ বিষয়ে সনাতনী শিক্ষার্থীদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ১৫তম আবর্তনের শিক্ষার্থী অঙ্কন কর্মকার বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আমাদের প্রথম পরিচয়—আমরা জবিয়ান। এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আন্দোলন ও সংগ্রামের ইতিহাস। কেন্দ্রীয় মন্দিরের দাবি কোনও একদিনের নয়; এটি আমরা বহুদিন ধরেই জানিয়ে আসছি।”

তিনি আরও বলেন, “আমরা প্রশাসনের কাছে মন্দির স্থাপনের দালিলিক স্বীকৃতি চাই এবং সকল ছাত্রসংগঠনের প্রতি আহ্বান জানাই—আপনারা আমাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করুন। যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা।”

সংহতি কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সনাতনী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

/এম/ 
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সম্পাদক লিমন
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান