আবাসন বৃত্তি পেতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যোগাযোগে ঘাটতি: জকসু

জবি প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৩ আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম বলেছেন, আবাসন বৃত্তি বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগে ঘাটতি রয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ নির্মাণে ২০ কোটি টাকার প্রজেক্ট হাতছাড়া হওয়ার আশঙ্কার কথাও জানান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আবাসন বৃত্তি প্রসঙ্গে তিনি বলেন, “আপনারা সবাই জানেন, মন্ত্রণালয়ে ফাইলগুলো অযথা পড়ে থাকে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখানে যোগাযোগের ঘাটতি রয়েছে। প্রশাসনকে বলবো নিয়মিত যোগাযোগ করুন এবং দেখুন তারা কী করছে।”

স্টারলিংক ইন্টারনেট সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, “আমরা ক্যাম্পাসে পরীক্ষামূলকভাবে স্টারলিংক চালু করেছি। তবে এটা স্থায়ী সমাধান নয়। আমাদের ইশতেহার ছিল টেকসই ইন্টারনেট ব্যবস্থা করা। ইতোমধ্যেই ইউজিসির কাছে ফান্ডের জন্য একটি ফাইল জমা দিয়েছি। বাজেট পাশ হলে জুনের মধ্যে যেসব বিভাগে নেটওয়ার্ক সমস্যা রয়েছে, তা সমাধান সম্ভব হবে।”

মসজিদ নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, “জকসুতে নির্বাচিত হবার পরপরই ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করি। সেখান থেকে মসজিদ নির্মাণের জন্য ২০ কোটি টাকার প্রজেক্ট পাই। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন জায়গা দিতে ব্যর্থ হয়েছে। আমরা আশা করবো, প্রজেক্ট অন্য কোথাও চলে যাওয়ার আগেই তারা জায়গার ব্যবস্থা করবে।”

ইশতেহার পূরণের বিষয়ে তিনি আরও বলেন, “আমাদের ইশতেহারের মধ্যে বাস ট্র‍্যাকার অ্যাপস এবং বাস বৃদ্ধি অন্তর্ভুক্ত ছিল। নির্বাচনের পরপরই টাকা জমা দিয়েছি। গুগল অনুমতি দিতে দেরি করেছে। আগামীকালই বাসের ড্রাইভারদের নিয়ে প্রশিক্ষণমূলক চালু করবো। পুরানো বাস বিক্রি করে বিশ্ববিদ্যালয় ভালো পরিমাণ টাকা পেয়েছে। আমরা দাবি করেছি, এই টাকা অন্য কোথাও ব্যয় না করে নতুন বাস ক্রয়ে ব্যবহার হবে।”

লিখিত বক্তব্যে জকসুর জিএস আব্দুল আলিম আরিফ বলেন, “আমাদের কাজ হলো অর্থ মন্ত্রণালয় থেকে টাকা ছাড় করে আনা। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছি। তিনদিনের মধ্যে এই টাকা ছাড়ের যাবতীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।”

বিগত দেড় মাসের কাজের বিবরণ দিয়ে জিএস আরও বলেন, “বৃত্তি নিয়ে ইউজিসি ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। সেনাবাহিনীর সঙ্গে বসে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ ত্বরান্বিত করেছি। সেকেন্ড ফেজের ডিপিপি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আমাদের কাজগুলো চলমান রেখেছি।”

সংবাদ সম্মেলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুখীমন খাতুনসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

/এম/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক