বিশেষ বৃত্তির দাবিতে ভিন্নধর্মী প্রতিবাদে জবি শিক্ষার্থীরা

‎জবি প্রতিনিধি ‎
০৮ মার্চ ২০২৬, ২১:৩৩আপডেট : ০৮ মার্চ ২০২৬, ২১:৩৩

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে বিশেষ (সম্পূরক) বৃত্তি প্রদানের দাবিতে মাইকিং করে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছে শাখা ছাত্র অধিকার পরিষদ। 

‎রবিবার (৮ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবননের চতুর্দিকে প্রদক্ষিণ করে মাইকিং কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীরা মাইকে ব্যঙ্গাত্মক কবিতা, স্লোগান ও প্রতিবাদী বক্তব্য তুলে ধরে প্রশাসনের প্রতি দাবি জানান।  

‎এ প্রসঙ্গে জবি শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান হোসেন রাব্বি বলেন, “আজকের মাইকিং কর্মসূচি ছিল প্রশাসনের ঘুম ভাঙানোর জন্য। এতে যদি ঘুম না ভাঙে, আমরা তাদের পদত্যাগ চাইবো। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বৃত্তি আমাদের অধিকার।” 

‎এসময় ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূরক বৃত্তি বাস্তবায়নে গড়িমসি করছে এবং শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। সরকারের সঙ্গে আলোচনায় সিদ্ধান্ত হয়েছিল যে, সম্পূরক বৃত্তি বিশ্ববিদ্যালয়ের বাজেটের সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে এবং আবাসন সংকট নিরসন না হওয়া পর্যন্ত তা চালু থাকবে। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী এখনো কোনো সুস্পষ্ট পদক্ষেপ দেখা যাচ্ছে না। আমরা লাগাতার কর্মসূচির মাধ্যমে এ দাবি আদায় করবো।” 

‎উল্লেখ্য, গত ৪ মার্চ এক জরুরি সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদ সম্পূরক বৃত্তি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচির ঘোষণা দেয়। এর আগে যমুনা ঘেরাও আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচিতে শিক্ষার্থীরা অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীকে আবাসন ভাতা প্রদানের দাবি জানিয়ে আসছে। 

/এসটি/ 
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সম্পাদক লিমন
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান