হাদি হত্যার আসামিদের ভারত থেকে ফিরিয়ে আনার দাবিতে ঢাবিতে বিক্ষোভ 

ঢাবি প্রতিনিধি 
১০ মার্চ ২০২৬, ২২:২৬ আপডেট : ১০ মার্চ ২০২৬, ২২:২৬

শেখ হাসিনাসহ জুলাই গণহত্যার আসামী ও শরিফ ওসমান হাদি হত্যার আসামীদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, হলপাড়াসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।  

এসময় বিক্ষোভ মিছিলে দলটির নেতারা ‘আওয়ামীলীগের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘সাঈদ-ওয়াসিম-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’-সহ নানান স্লোগান দিতে দেখা যায়। 

সমাপনি বক্তব্যে ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, “জুলাই গণহত্যার পরিকল্পনা করা নেতারা এখন ভারতে তাদের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। প্রতিবেশি রাষ্ট্র যদি দায়িত্বশীল আচরণ করতো তাহলে তাকে আগেই দেশে ফেরত পাঠাতো। যখন শেখ হাসিনাকে কোনও দেশ আশ্রয় দেয় নাই, তখন এই ভারত সেই খুনীদের আশ্রয় দিয়েছে।” 

সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, “আপনারা দায়িত্বশীল আচরণ করে হাদি হত্যার বিচারের জন্য তার খুনীদের অতিদ্রুত দেশে ফিরিয়ে আনবেন। পাশাপাশি এই হত্যার পেছনের কারণ দেশের মানুষের কাছে উন্মোচন করবেন। কোনোভাবেই ছাত্রলীগকে ফেরানোর সুযোগ দেওয়া যাবে না বরং তাদেরকে ধরে এনে বিচারের মুখোমুখি করতে হবে।” 

ছাত্রশক্তি ঢাবি শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসিসর বলেন, “আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগকে নাকি এখন রাজনীতি করার অধিকার দিতে হবে। ছাত্রলীগকে সাধারণ মানুষের মতো ট্রিট করা যাবে না। তাদেরকে জঙ্গি হিসেবে ট্রিট করতে হবে। যারা এসব কথা বলে তারা কি বিগত ১৭ বছরের অত্যাচারের ইতিহাস ভুলে গিয়েছে?” 

তিনি বলেন, “বিএনপি ছাত্রদলসহ সকল ছাত্রসংগঠনকে বলে দিতে চাই, আপনারা কিছু বিষয়ে এক জায়গায় আসেন। যদি আওয়ামী লীগ ফেরত আসে তাহলে ক্যাম্পাসগুলোতে আগের মতো অবস্থা হবে, দেশের সব জায়গায় মাফিয়ারা মাথাচাড়া দিয়ে উঠবে।” 

/এসটি/ 
সম্পর্কিত
দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচল নিরাপদ করতে ঢাবির নানা উদ্যোগ
সরকারকে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি ‘ডেডলাইন’ ১৮ ডিসেম্বর, বিচার না পেলে শাহবাগে সিদ্ধান্ত নেবে জনতা
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী
সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী
দাঙ্গা-লুটপাটে উত্তাল ফ্রান্স, পিএসজি-বার্সা ম্যাচ নিয়ে যা জানা গেলো
দাঙ্গা-লুটপাটে উত্তাল ফ্রান্স, পিএসজি-বার্সা ম্যাচ নিয়ে যা জানা গেলো
নতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফেরা হলো না আনোয়ারের
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ নতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফেরা হলো না আনোয়ারের
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির