ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মাহি, সম্পাদক লিটন

ঢাবি প্রতিনিধি
১৭ মার্চ ২০২৬, ২০:৩০আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০২:১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতির (ডুজা) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের ঢাবি প্রতিনিধি মানজুর হোছাঈন মাহি এবং সাধারণ সম্পাদক হয়েছেন স্টার নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি লিটন ইসলাম।

মঙ্গলবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে অবস্থিত সমিতির কার্যালয়ে বেলা ১১টা ৫০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ২টা ৫০ মিনিটে শেষ হয়। পরে গণনা শেষে বিকেল ৩টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ডুজার সাবেক সভাপতি ও গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূইয়া।

নির্বাচন পরিচালনায় সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডুজার সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রিয়াদুল করিম, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সাইদুর রহমান, বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি এবং সাধারণ সম্পাদক মাহাদী হাসান।

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে স্বশরীরে ৩১ জন এবং পোস্টাল ব্যলটে ১০ জন ভোট দেন। নির্বাচনে সভাপতি পদে মাহি ৩০ ভোট এবং সাধারণ সম্পাদক পদে লিটন ইসলাম ২৪ ভোট পেয়ে নির্বাচিত হন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ সভাপতি মাহাথীর মোহাম্মদ (ডেইলি স্টার), যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাহাদ উদ্দিন (দৈনিক জনকণ্ঠ), দফতর সম্পাদক এইচ এম খালিদ হাসান (দেশ রূপান্তর) ও অর্থ সম্পাদক নাইমুর রহমান ইমন (ডেইলি অবজারভার)। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মো. বোরহান উদ্দিন (চ্যানেল ২৪), মো. সামশুদৌজা নবাব (ঢাকা ট্রিবিউন) ও মোহাম্মদ সাহেদুল ইসলাম (টাইমস অব বাংলাদেশ) নির্বাচিত হয়েছেন।

/এবিএম/
সম্পর্কিত
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, কারা দিলো কীভাবে?
সর্বশেষ খবর
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত