৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছাতে আল্টিমেটাম

ঢাবি প্রতিনিধি
৩০ মার্চ ২০২৬, ১৮:৪১আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১৮:৪১

৫০তম বিসিএসের প্রিলিতে উত্তীর্ণ হওয়াদের একাংশ লিখিত পরীক্ষা পেছানোর দাবি মেনে নেওয়ার জন্য পিএসসিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। দাবি না মানা হলে অনশনে যেতে পারেন বলে ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার (৩০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে একটি সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

সোহাগ নামে একজন আন্দোলনকারী বলেন, “আমরা আজকে পিএসসিকে ২৪ ঘণ্টা সময় দিয়েছি। পিএসসি যদি এর মধ্যে কোনও পদক্ষেপ না নেয়, সেক্ষেত্রে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। সেক্ষেত্রে আমরা অনশনে বসার মতো কর্মসূচিও হাতে নেওয়ার চিন্তা করছি। আমরা চাচ্ছি, একটা নতুন বাংলাদেশ হচ্ছে, নতুন করে সব কার্যক্রম হবে। আমাদের জন্য কোনও জনদুর্ভোগ তৈরি হোক তা আমরা চাচ্ছি না।”

তিনি আরও বলেন, “"আমরা রাস্তায় নামতে চাই না। তিন লাখ প্রতিযোগীর মধ্য থেকে বাছাই হওয়া মাত্র ১২ হাজার ৮৮৫ জন আমরা। আমাদের জায়গা পড়ার টেবিলে, আন্দোলনের মাঠে নয়।”

আন্দোলনকারীদের ভাষ্যমতে, ৫৮ দিনে ৯০০ থেকে ১২০০ নম্বরের সিলেবাস শেষ করা বাস্তবসম্মত নয়।

এর আগে, গতকাল রবিবার পর্যাপ্ত সময় পাননি বলে দাবি করে ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা দুই মাস পিছিয়ে জুলাই মাসে নেওয়ার দাবি জানায় প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া পরীক্ষার্থীদের একাংশ।

/এবিএম/
সম্পর্কিত
সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোটব্যাংক’ ভাবার ধারণা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ