গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে তিন শিক্ষার্থীর অনশন

ঢাবি প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৬, ২০:৪৯আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ২০:৪৯

জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ না করার দাবি এবং গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো সংসদে বিল আকারে উপস্থাপনের আহ্বান জানিয়ে আমরণ অনশনে বসেছেন তিন শিক্ষার্থী। বুধবার (৮ এপ্রিল) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী অনশনে বসেন। সেদিন সন্ধ্যায় ঢাবির আরেক শিক্ষার্থী তার সঙ্গে যোগ দেন। আর আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনশনে যোগ দেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র।

রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে প্রথম বসা ঢাবি শিক্ষার্থী মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের কার্যনির্বাহী সদস্য মো. সাদিক মুনওয়ার মুনেম। অনশনে থাকা বাকি দুই শিক্ষার্থী হলেন, ঢাবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুর রহমান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইকবাল হোসেন শাহীন।

অনশনে বাস সাদিক আজ বিকালে বলেন, “আমরা অনশনে আছি, এখান থেকে একটা চূড়ান্ত ফয়সালা নিয়ে যাবো, নইলে এখানেই থাকবো।”

তিনি আরও বলেন, “রাষ্ট্রের অর্গানগুলোকে যেন দলীয়করণ না করা হয়। যেভাবে অধ্যাদেশ ছিল, জুলাই সনদে যেভাবে বর্ণিত আছে সেভাবে যেন হয়। কারণ, এটা মেজরিটি মানুষের দাবি।”

অনশনে বসা শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, গণভোট নিয়ে নাটকীয়তা বন্ধ করে গণভোটে উল্লিখিত বিষয়গুলো সংসদে উত্থাপন ও জনরায়কে বাস্তবায়ন করা। গুম প্রতিরোধ ও প্রতিকারসহ গুরুত্বপূর্ণ সব অধ্যাদেশ সংসদে বিল আকারে উত্থাপন করা। গণভোটে উল্লিখিত বিষয়গুলোর বাইরে জুলাই সনদে উল্লিখিত অপরাপর বিষয়গুলো বাস্তবায়নের জন্য পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ।

এর আগে বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমসহ ডাকসুর অন্যান্য নেতারা অনশনস্থলে গিয়ে সংহতি জানান।

/এবিএম/
সম্পর্কিত
সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোটব্যাংক’ ভাবার ধারণা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
সর্বশেষ খবর
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই